পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

বিশ্ব মানবাধিকার দিবসে বশেফমুবিপ্রবিতে ছাত্রদলের মানববন্ধন

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানবাধিকার প্রতিষ্ঠার দাবিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলপন্থী শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তারা এ কর্মসূচি পালন করেন।


মানববন্ধন শেষে একটি মিছিল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে গোবিন্দগঞ্জ বাজার প্রদক্ষিণ করে পুনরায় প্রধান ফটকের সামনে এসে শেষ হয়। মানববন্ধনে বক্তারা দাবি করেন, দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদী শাসনের ফলে দেশের মানুষ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। তারা বলেন, শেখ হাসিনার শাসনামলে মানবাধিকার লঙ্ঘনের এক ভয়াবহ দৃষ্টান্ত স্থাপিত হয়েছিল। তবে এ শাসনের পতনের মধ্য দিয়ে দেশের মানুষ আবার তাদের অধিকার ফিরে পেতে শুরু করেছে। বক্তারা আরও উল্লেখ করেন, মানবাধিকার প্রতিটি মানুষের জন্মগত অধিকার, যা থেকে কেউ বঞ্চিত হতে পারে না। বিএনপি ও ছাত্রদল এই অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করে যাবে।


সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী ফারাবি হাসান শাকিল বলেন, “বিগত স্বৈরাচার আমলে আমাদের ছাত্রদলের ভাইয়েরা গুম, হত্যা, হামলা মামলাসহ নানারকম নির্মম নির্যাতনের শিকার হয়েছে৷ সেই জায়গা থেকে প্রশাসনের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, ছাত্রলীগ যুবলীগসহ আওয়ামী সন্ত্রাসীদের অতি দ্রুততম সময়ে সুষ্ঠ বিচারের আওতায় এনে তাদের শাস্তিমূলক ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে।” আরেক শিক্ষার্থী ইকরাম হোসেন বলেন, “বিশ্ব মানবাধিকার দিবসে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সমবেত হয়েছি।


আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক গুমের শিকার বিএনপি ও এর অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মী ও নাগরিকদের মুক্তির দাবি করছি। সেই সাথে অতিদ্রুত ফ্যাসিস্টদের সকল হত্যা, জুলুম ও অন্যায়ের বিচার দাবি করছি।”

আরও খবর