হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের(হকৃবি) ভেটেরিনারি মেডিসিন ও এনিম্যাল সাইন্স অনুষদের উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারও ব্যতিক্রমধর্মী বিনামূল্যে ভেটেরিনারি চিকিৎসা ক্যাম্পেইন-'২৫ অনুষ্ঠিত হয়েছে। গোপায়া ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত এই ক্যাম্পেইন আজ(শুক্রবার) সকাল ৮টা থেকে দুপুর ১:০০টা পর্যন্ত এলাকার সাধারণ খামারিদের গবাদিপশু ও পাখির জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য ছিল প্রান্তিক খামারিদের বিনামূল্যে পশুপাখির চিকিৎসা দেওয়া এবং শিক্ষার্থীদের মাঠ পর্যায়ে বাস্তব প্রশিক্ষণ দেওয়ার সুযোগ তৈরি করা।
চিকিৎসাসেবা প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের এনাটমি ও হিস্টোলজি বিভাগের প্রভাষক ও বিভাগীয় চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ডা. সালাউদ্দিন ইউছুপ এবং একই বিভাগের ডা. আবুল কালাম আজাদ। এছাড়াও উপস্থিত ছিলেন এনিম্যাল সাইন্স বিভাগের সম্মানিত শিক্ষিকা সঞ্চিতা রানী পাল।
এই ক্যাম্পেইনে ভেটেরিনারি অনুষদের সকল ব্যাচের শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। মাঠ পর্যায়ে রোগ নির্ণয়, প্রাথমিক চিকিৎসা, ওষুধ প্রয়োগ, ভ্যাকসিন প্রদান, কৃমিনাশক প্রয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে শিক্ষার্থীরা সরাসরি অংশ নিয়ে হাতেকলমে বাস্তব অভিজ্ঞতা অর্জন করে।
শিক্ষার্থীদের মতে,
"ক্লাসরুমের পাঠ্যবইয়ের বাইরেও এই ধরনের ক্যাম্পেইন তাদের বাস্তব দক্ষতা বাড়াতে এবং রোগ নির্ণয়ের সক্ষমতা উন্নত করতে বিশেষভাবে সহায়ক। তারা বাস্তব রোগ পর্যবেক্ষণ, রোগীর সঙ্গে যোগাযোগ, ওষুধ প্রয়োগের কৌশল, পশুপালন সংক্রান্ত সমস্যা এবং মাঠ পর্যায়ের ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান লাভ করতে পারছে "— যা তাদের পেশাগত জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা।
ক্যাম্পেইন চলাকালে হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে আগত খামারিরা গরু, ছাগল, হাঁস-মুরগি প্রভৃতি পশু-পাখি নিয়ে এসে সেবা গ্রহণ করেন। পশুর বিভিন্ন রোগব্যাধি সম্পর্কে পরামর্শ, সচেতনতামূলক বার্তা এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহের মাধ্যমে এই কার্যক্রমটি হয়ে ওঠে একটি সফল ও সেবামূলক উদ্যোগ।
স্থানীয়দের মধ্যে এ উদ্যোগটি বেশ প্রশংসিত হয়েছে। অনেকে জানান,
তারা নিয়মিত এমন সেবার প্রয়োজন অনুভব করেন এবং বিশ্ববিদ্যালয়ের এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকলে এই হাওড় ও কৃষিপ্রধান অঞ্চলে পশুপালনের উন্নয়ন নিশ্চিত হবে।
রুহুল আমিন সাগর
ভিএমএএস - ফ্যার্স্ট ব্যাচ।
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়( হকৃবি)।
৩৮৬ দিন ১৮ ঘন্টা ৩৯ মিনিট আগে
৭৯১ দিন ৭ ঘন্টা ২৭ মিনিট আগে