পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

সৌদি আরবের ফ্রি স্কলারশিপ

সৌদি আরবের ফ্রি স্কলারশিপ নিয়ে আমাদের আজকের আলোচনা। চলুন শুরু করা যাক সৌদি আরবের ফ্রি স্কলারশিপ সম্পর্কে-

মুসলিম দেশসমূহের শিক্ষার্থীদের প্রতিবছরই উচ্চ শিক্ষার সুযোগ দিয়ে থাকে সৌদি আরব। আরবী ও ইসলামী শিক্ষা অর্জনের জন্য সৌদি আরব গোটা পৃথিবীর মধ্যে শীর্ষ স্থানীয় দেশ। বিভিন্ন মুসলিম দেশ থেকে শিক্ষার্থীদের স্কলারশিপে মাস্টার্স ডিগ্রির সুযোগ দিচ্ছে আব্দুল কিং আজিজ বিশ্ববিদ্যালয় সৌদি আরবের খ্যাতনামা।

বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীর জন্য স্কলারশিপের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয়টি। বাংলাদেশি শিক্ষার্থীরাও এখানে স্কলারশিপ নিয়ে পড়ার সুযোগ পাচ্ছেন। অনেকে হয়তো মনে করবেন যে সৌদি আরবে আবার পড়াশুনা তাও আবার স্কলারশিপ নিয়ে।

যারা একটু হয়তো ধারনা রাখেন তারা হয়তো জানেন যে সৌদি আরবের অনেক গুলো ইউনিভার্সিটি আছে যেগুলো ওয়ার্ল্ড এর টপ র‍্যাংকিং এ ২০০ এর মধ্যে আবার ৩০০ এর মধ্যে। ঠিক তেমনি একটা ভার্সিটি হচ্ছে কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি।

আজকে আমরা কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি থেকে প্রদত্ত স্কলারশিপ নিয়ে আলোচনা করবো। এই কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ের ওয়ার্ল্ড র‍্যাংক হলো ১৮৬ তম। বুঝতেই পারছেন তাহলে কত ভালো একটা ইউনিভার্সিটি। চলুন আলোচনা শুরু করা যাক সৌদি আরবের কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটির ফ্রি স্কলারশিপ নিয়ে-

স্কলারশিপের ক্যাটাগরিঃ

০১। পি এইচ ডি
০২। মাস্টার্স

স্কলারশিপের সুযোগ সুবিধাঃ

আপনাকে প্রতি মাসে ১৬০০ রিয়েল দিয়ে থাকবে সৌদি স্কলারশিপ এ আপনি যখন প্রথম বার সৌদিতে যাবেন আপনার থাকার ব্যবস্থার জন্য ১৮০০ রিয়েল দেয়া হবে অতরিক্ত স্বাস্থ্য বিমা ফ্রি যেখানে আপনি অবস্থান করে পড়াশুনা করবেন সেটা সম্পুর্ণ ফ্রি।

অর্থাৎ সরকারি ডার্মিটরিতে সম্পুর্ণ বিনামুল্যে থাকতে পারবেন। আপনারা যে খাবার টা খাবেন সেখানেও আপনাকে ডিস্কাউন্ট দিবে। পিএইচডি থিসিস লেখার সময় আপনাকে ৪০০০ রিয়েল দিবে সৌদি আরবের স্কলারশিপ এ এয়ার টিকেট সৌদি আরবে প্রথমবার আসা ও কোর্স শেষে নিজদেশে যাওয়ার বিমান টিকেট এর যে ভাড়া সেটা আপনাকে দিতে হবে না।

বিমান ভাড়া স্কলারশিপ থেকে দিয়ে দিবে। গ্রাজুয়েশন শেষে বইপুস্তক ট্রান্সফারের জন্য আপনাকে ২৭০০ রিয়েল দিবে। যেটা খুব কম স্কলারশীপে দিয়ে থাকে। বৃত্তি বিভাগের পক্ষ থেকে হজ্ব, ওমরা আদায় করানো হয় এবং বিভিন্ন সময় বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান সমূহে শিক্ষা সফরের জন্য নিয়ে যাওয়া হয়।

সৌদি আরবের আইন অনুসারে শিক্ষার্থীরা ‘‘ফ্যামিলি ভিসার“ জন্য আবেদন করতে পারেন।
আবেদনের শর্তঃ

আরবি ভাষা ইনষ্টিউট বা অনার্স পর্যায়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বয়স ১৭–২৫ বয়সের মধ্যে হতে হবে। মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ৩০ বছর, এবং পি. এইচ. ডি. প্রোগ্রামের জন্য সর্বোচ্চ ৩৫ বছর বয়সের মধ্যে হতে হবে।

আবেদনকারী যদি সৌদি আরবের অন্য যে কোন প্রতিষ্ঠান হতে বৃত্তি পেয়ে থাকে, তাহলে তার স্কলারশিপের আবেদন বাতিল বলে গন্য হবে। আবেদনকারী শিক্ষার্থী যদি কোন কারনে কোন বিশ্ববিদ্যালয় থেকে বরখাস্ত হয়ে থাকে, তাহলে তার স্কলারশিপের আবেদন গ্রহণ করা হবে না।

সৌদি আরবের স্থানীয় আইন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের উপর প্রযোজ্য হবে, সুতরাং শিক্ষার্থীদের অবশ্যই সেই স্থানীয় আইন মেনে চলতে হবে। সৌদি আরবের আইনের বাইরে যেকোন প্রকার রাজনীতি ও সন্ত্রাসবাদ অবলম্বন করা যাবে না।

প্রয়োজনীয় ডকুমেন্টস সমূহঃ

০১। পূর্ববর্তী পরিক্ষার সমুহের সকল সনদ পত্র
০২। পূর্ববর্তী পরিক্ষার সমুহের সকল নম্বর পত্র রিকমেন্ডেশন লেটার লাগবে দুটো
০৩। IELTS অথবা TOFEL লাগবে। তবে এর স্কোর খুব কম হলেই হবে IELTS হলে লাগবে সর্বোনিম্ন স্কোর ৫ আর TOFEL  হলে সর্বোনিম্ন স্কোর লাগবে ৬.১।
০৪। CV
০৫। STATEMENT OF PAR PUS/STUDY PLAN
০৬। পাসপোর্ট
০৭। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
০৮। হাফেজ হলে হিফজ সার্টিফিকেট
০৯। মেডিকেল ফিটনেসের সনদ পত্র
১০। নাগরিকত্ব সনদপত্র
১১। সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি।

বলে রাখা ভাল যে, আপনার সনদ পত্র আপনাকে অনুমোদিত অনুবাদ কেন্দ্র থেকে আরবিতে অনুবাদ করতে হবে।  তারপর এগুলোকে সংশ্লিষ্ট বোর্ড, শিক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় কতৃক সত্যায়ন এবং সর্বশেষ সৌদি এ্যাম্বাসি কতৃক সত্যায়ন করতে হবে।

সর্বশেষ উপরে উল্লেখিত সকল কাগজ পত্র গুলো প্রত্যেকটি jpg ফরমেটে প্রায় ২০০ kb সাইজের মধ্যে রেখে ভাল ভাবে স্ক্যান করে রাখতে হবে, যাতে করে জুম করলেও ভাল ভাবে দেখা যায় এবং পড়া যায়।

সার্কুলারঃ

কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয় তাদের সার্কুলার প্রকাশ করে প্রতি বছরের নভেম্বর এর ১ তারিখ থেকে এবং এই সার্কুলারের মেয়াদের শেষ তারিখ পরের বছরের ফেব্রুয়ারির ২৮ তারিখ পর্যন্ত থাকবে। এই সময়ের মধ্যে আপনাকে আবেদন করতে হবে।

আজকে আমি সৌদি আরবের কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ের দেয়া স্কলারশিপ নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি আপনাদেকে আমি সঠিক তথ্য দিতে পেরেছি। আপনাদের অনেক কাজে আসবে। এইভাবে আবেদন করলে আপনি সৌদি আরবের ফ্রি স্কলারশিপ টি পেতে পারেন।

Tag
আরও খবর