পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

আইইএলটিএস ছাড়াই ফ্রান্সে উচ্চশিক্ষার সুযোগ

admin - দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-03-2023 01:19:35 am

ফাইল ছবি



পশ্চিম ইউরোপের একটি দেশ ফ্রান্স। বিজ্ঞান ,শিক্ষা, প্রযুক্তি এবং সংস্কৃতিতে সমৃদ্ধ এদেশের খ্যাতি ছড়িয়ে আছে বিশ্বজুড়ে। উন্নত জীবনযাত্রা, শক্তিশালী অর্থনীতি ও মানসম্মত সময়োপযোগী শিক্ষার পরিবেশ থাকায় উচ্চশিক্ষা লাভের জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের পছন্দের তালিকায় রয়েছে ইউরোপের এই দেশ। তাই প্রতি বছর প্রচুর বিদেশি শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণে পাড়ি জমাচ্ছে ফ্রান্সে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বৃত্তি এবং ফান্ডিং প্রোগ্রামের কারণে সবচেয়ে কাঙ্ক্ষিত অধ্যয়নের গন্তব্য হিসেবে অন্যতম ফ্রান্স। এর মধ্যে কিছু বৃত্তি আইইএলটিএস ছাড়াই শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে।


২০২৩ সালে যারা ফ্রান্সে উচ্চশিক্ষা গ্রহণের জন্য প্রস্তুতি এবং প্রক্রিয়া দুইটিই শুরু করেছেন কিন্তু ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণে আইইএলটিএস নিয়ে হয়তো পিছিয়ে পড়ছেন অনেকে। তবে তাদের জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে দেশটিতে। চলতি বছর ফ্রান্সের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে আইইএলটিএস ছাড়াই বৃত্তি নিয়ে পড়তে যাওয়ার জন্য আবেদন করা যাবে।


ফ্রান্সসহ ইউরোপের বেশির ভাগ দেশেই ব্যাচেলর পর্যায়ে বৃত্তি পাওয়ার সুযোগ কম। তবে ফ্রান্সে বর্তমানে মাস্টার্স ও পিএইচডি ছাড়াও ব্যাচেলরের ক্ষেত্রেও বৃত্তি দেওয়া হচ্ছে। ফরাসি সরকার বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ও জনহিতকর সংস্থার সঙ্গে মিলে উচ্চশিক্ষার জন্য বৃত্তি প্রদান করে যেখানে আন্তর্জাতিক শিক্ষার্থীরা নির্দিষ্ট দ্বিপক্ষীয় ব্যবস্থার অধীনে আইইএলটিএস ছাড়া ফ্রান্সে পড়াশোনা করতে পারে। 


◾চলুন জেনে নেওয়া যাক আইইএলটিএস ছাড়াই বৃত্তি নিয়ে অধ্যয়নের করা যায় ফ্রান্সের এমন জনপ্রিয় কয়েকটি বিশ্ববিদ্যালয়ের নাম


• আমেরিকান বিজনেস স্কুল, প্যারিস

• ইবিএস প্যারিস

• ইপিআইটিএ গ্র্যাজুয়েট স্কুল অব কম্পিউটার সায়েন্স

• ইএসএআইপি স্কুল অব ইঞ্জিনিয়ার্স

• ইএসসি রেনেস স্কুল অব বিজনেস, ফ্রান্স

• ইএসজিসিআই, প্যারিস

• ইএসএলসিএ বিজনেস স্কুল

• আইইএসএ ইন্টারন্যাশনাল

• আইএনএসইইসি বিজনেস স্কুল

• আইএসসি প্যারিস

• এনইওএমএ বিজনেস স্কুল

• প্যারিস স্কুল অব বিজনেস

• এসকেইএমএ বিজনেস স্কুল

• টৌলৌসে বিজনেস স্কুল


উল্লেখ্য, আইইএলটিএস বা ইংরেজি দক্ষতার প্রমাণপত্র যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো অনেক দেশে প্রয়োজন হলেও ফ্রান্সের সব বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অত্যাবশ্যকীয় না। তবে এ ক্ষেত্রে আপনি বিশ্ববিদ্যালয় পর্যায়ে কোন ভাষায় শিক্ষা কার্যক্রম সম্পন্ন করেছেন তার প্রমাণপত্র (এমওআই) জমা দিতে হবে।

আরও খবর