পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

বিদেশে উচ্চশিক্ষা: হংকং পিএইচডি ফেলোশিপ

admin - দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-10-2022 12:28:40 am

সংগৃহীত ছবি

◾ ভর্তি তথ্য ডেস্ক


হংকং পিএইচডি ফেলোশিপ প্রোগ্রাম। এটি ২০০৯ সালে হংকংয়ের রিসার্চ গ্রান্টস কাউন্সিল (RGC) দ্বারা প্রতিষ্ঠিত হয়। এর আওতায় ইতিমধ্যে স্নাতকোত্তর শেষ করা আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা খরচে পিএইচডি করার সুযোগ দিচ্ছে দেশটি। 


‘হংকং পিএইচডি ফেলোশিপ প্রোগ্রাম ২০২৩’-এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই ফেলোশিপ দেওয়া হবে। বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশের আগ্রহী শিক্ষার্থীরা এই ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। পিএইচডি ফেলোশিপ দেওয়া হবে মোট ৩০০টি। আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীরা নিম্নলিখিত বিষয়গুলোতে আবেদন করতে পারবেন। বিজ্ঞান, চিকিৎসা, প্রকৌশল এবং প্রযুক্তি, সেই সঙ্গে মানবিক, সামাজিক বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা।



যেসব বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ফেলো হিসেবে যোগ দেওয়া যাবে:


• সিটি ইউনিভার্সিটি অব হংকং

• হংকং ব্যাপটিস্ট বিশ্ববিদ্যালয়

• লিংনান বিশ্ববিদ্যালয়

• চাইনিজ ইউনিভার্সিটি অব হংকং

• হংকংয়ের শিক্ষা বিশ্ববিদ্যালয়

• হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি

• হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি

• হংকং বিশ্ববিদ্যালয় 


◾সুযোগ-সুবিধা :


• ফেলোশিপ প্রাপ্তদের তিন বছর পর্যন্ত বার্ষিক ৩ লাখ ২৫ হাজার ২০০ হংকং ডলার উপবৃত্তি দেওয়া হবে। (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০ লাখ টাকা)।

• একটি সম্মেলন এবং গবেষণা ভ্রমণভাতা হিসেবে ১৩ হাজার ৬০০ হংকং ডলার দেওয়া হবে। (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা)।

• অধ্যয়নরত বিশ্ববিদ্যালয়গুলো থেকে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হয়ে থাকে। 



◾আবেদনের যোগ্যতা :


যেসব আন্তর্জাতিক শিক্ষার্থী সদ্য স্নাতকোত্তর শেষ করেছেন এবং ফুলটাইম পিএইচডি হিসেবে ভর্তি হতে ইচ্ছুক, তাঁরা এই ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন।

প্রাতিষ্ঠানিক অসাধারণতা।

ইংরেজি ভাষা দক্ষতার সনদ (IELTS)। তবে একাডেমিক কোর্স ইংরেজি ভাষায় হলে এই IELTS-এর প্রয়োজন নেই।

গবেষণা ক্ষমতা এবং সম্ভাবনা থাকতে হবে।

যোগাযোগ ও আন্তব্যক্তিক দক্ষতা থাকতে হবে।

নেতৃত্বের ক্ষমতা থাকতে হবে। 


◾আবেদনের প্রক্রিয়া : 


আবেদনকারীদের অনলাইনের মাধ্যমে হংকং পিএইচডির জন্য একটি প্রাথমিক আবেদন করতে হবে। আবেদন করতে এবং ফেলোশিপ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে https://cerg1.ugc.edu.hk/hkpfs/index.html 



◾ আবেদনের শেষ সময়: আগামী ১ ডিসেম্বর, ২০২২ 


সূত্র: https://cerg1.ugc.edu.hk


আরও খবর