কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

মধুপুরে সামাজিক অবক্ষয় রোধে প্রয়াসের সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

দেশচিত্র

ধর্ষণ, মাদকাসক্তি ও কিশোর গ্যাং সংস্কৃতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন প্রয়াস-এর উদ্যোগে সোমবার (২২ জুন) সকাল ১১টায় মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং তরুণ স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন। সেমিনারে সামাজিক অবক্ষয়ের কারণ, এর ভয়াবহ প্রভাব এবং প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই প্রয়াসের সদস্যরা এক ব্যতিক্রমী ও পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করেন। প্রচলিত ফুলের তোড়ার পরিবর্তে অতিথিদের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দিয়ে বরণ করে নেওয়া হয়। অতিথিরা এ অভিনব উদ্যোগের প্রশংসা করেন এবং পরিবেশ সংরক্ষণে এমন সচেতন পদক্ষেপকে সময়োপযোগী বলে অভিহিত করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ নিতাই চন্দ্র কর, মধুপুর থানার এসআই আমিনুল ইসলাম, মধুপুর উপজেলার একাডেমিক সুপারভাইজার মহিউদ্দিন আহমেদ এবং ভাইঘাট আইডিয়াল ডিগ্রি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক নাজিবুল বাশার।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, বর্তমান সময়ে মাদকাসক্তি, যৌন সহিংসতা ও কিশোর গ্যাং সংস্কৃতি তরুণ সমাজের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন ও সমাজের সকল স্তরের মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তারা শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, আত্মনিয়ন্ত্রণ, মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধের চর্চার আহ্বান জানান।

সেমিনারের সমাপনী বক্তব্যে প্রয়াসের প্রতিষ্ঠাকালীন ও বর্তমান সভাপতি ছোয়া আলিফ সিদ্দিকী তাজ বলেন, সামাজিক অবক্ষয় রোধে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়; প্রয়োজন সচেতনতা, নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধের বিকাশ। তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পারলেই আমরা একটি সুন্দর, নিরাপদ ও মানবিক সমাজ গড়ে তুলতে পারব।”

তিনি আরও বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের মাঝে দায়িত্ববোধ, দেশপ্রেম এবং মানবিক গুণাবলির বিকাশ ঘটানো আমাদের সবার দায়িত্ব। সমাজ পরিবর্তনের সূচনা হতে হবে আমাদের নিজেদের মধ্য থেকেই।”

এছাড়াও বক্তব্য রাখেন প্রয়াসের সাধারণ সম্পাদক সেলিম তালুকদার এবং যুগ্ম সাধারণ সম্পাদক আনাস মুহাম্মাদ। তারা তরুণদের সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ, মাদক ও অপরাধ থেকে দূরে থাকা এবং মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রয়াসের নারী সদস্য সারাবান তাহুরা অধরা।

সেমিনার শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা ও আলোচিত বিষয়গুলোর ওপর তাদের ধারণা মূল্যায়নের লক্ষ্যে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিজয়ী ১০ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এ সময় শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এমন সময়োপযোগী আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

এসময় স্বেচ্ছাসেবী সংগঠন প্রয়াস দীর্ঘদিন ধরে মানবিক, শিক্ষামূলক, পরিবেশবান্ধব ও সামাজিক সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এবং তরুণ প্রজন্মকে মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে সংগঠনটি নিয়মিতভাবে নানা উদ্যোগ গ্রহণ করে থাকে।

Tag
আরও খবর