কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

মধুপুরে চাঁদের হাঁসি রেস্টুরেন্টকে ঘিরে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুরে চাঁদের হাঁসি রেস্টুরেন্টকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে অপপ্রচার এবং ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ জুন) বিকেলে  মধুপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে রেস্টুরেন্টের মালিক ও সংশ্লিষ্টরা লিখিত বক্তব্য পাঠ করেন।

তিনি লিখিত বক্তব্যে বলেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে চাঁদের হাঁসি রেস্টুরেন্টের সুনাম ক্ষুণ্ন করতে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আসছে। এর ফলে প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কর্মচারীদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি হয়েছে। রকিবুল হাসান তরফদার (রনি) আরোও অভিযোগ করে বলেন, চাঁদের হাঁসি রেস্টুরেন্টের সুনাম ক্ষুণ্ন করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য প্রচার ও অপপ্রচার চালাচ্ছে। তিনি এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। কর্তৃপক্ষের কাছে বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের  জোর দাবী জানান। এ সময় স্থানীয় সাংবাদিক, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় তিনি আরোও উল্লেখ্য করে বলেন-চাঁদের হাসি রেস্টুরেন্টটি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে। স্বাস্থ্যবিধি ও সংশ্লিষ্ট সরকারি নির্দেশনা মেনে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবুও কিছু ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে।

সংবাদ সম্মেলনে অপপ্রচারে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। একই সঙ্গে যাচাই-বাছাই ছাড়া কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার জন্য গণমাধ্যমকর্মী ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে চাঁদের হাঁসি রেস্টুরেন্ট কর্তৃপক্ষ তাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন এবং সত্য তথ্য তুলে ধরতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

Tag
আরও খবর