কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

মধুপুর প্রেসক্লাবের নব নির্মিত ভবনের শুভ উদ্বোধন করলেন: আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি

দেশচিত্র
টাঙ্গাইলের মধুপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে মধুপুর প্রেসক্লাবের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার (৩১ মে) বিকেলে ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠান ও অতিথিবৃন্দ
ভবন উদ্বোধন শেষে প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি, এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার,
সিনিয়ারি সহ-সভাপতি এম রতন হায়দার, সভাপতিত্ব করেন মধুপুর প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুছ সাদাৎ নোমানসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক প্রগতির আলোর সম্পাদক ও প্রকাশক এবং দৈনিক আজকের পত্রিকার টাঙ্গাইল জেলা প্রতিনিধি আনোয়ার সাদাৎ ইমরান । প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ এবং রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। মধুপুর প্রেসক্লাব সবসময়ই এলাকার উন্নয়ন, সম্ভাবনা এবং নানাবিধ সমস্যার কথা বস্তুনিষ্ঠভাবে তুলে ধরেছে। এই নতুন ভবন সাংবাদিকদের কাজের পরিবেশ আরও উন্নত করবে এবং তারা আরও দায়িত্বশীলতার সাথে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাবেন।
অন্যান্য বক্তারা আশা প্রকাশ করেন যে, নতুন এই স্থায়ী ঠিকানার মাধ্যমে মধুপুরের সাংবাদিকদের ঐক্য আরও সুদৃঢ় হবে এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা আরও বেগবান হবে। সাংবাদিকদের অনুভূতি ও সুবিধা থাকছে প্রেসক্লাবের নতুন ভবনটিতে রয়েছে, আধুনিক কনফারেন্স সাংবাদিকদের জন্য ডিজিটাল ওয়ার্কস্টেশন, সমৃদ্ধ লাইব্রেরি ও অতিথি কক্ষ, দীর্ঘদিনের কাঙ্ক্ষিত নতুন ভবন পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকরা। তারা জানান, এই আধুনিক ভবনটি তাদের পেশাগত মানোন্নয়নে এবং দ্রুত সংবাদ প্রেরণে দারুণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের শেষ অংশে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করার মধ্য দিয়ে উদ্বোধনী আয়োজনের সমাপ্তি ঘটে।


Tag
আরও খবর