কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যে মধুপুর উপজেলা কেন্দ্রীয় ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত

দেশচিত্র

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ-উচ্ছ্বাস এবং ত্যাগের মহিমায় টাঙ্গাইলের মধুপুর উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে নানা বয়সী ও পেশার মানুষ নতুন পোশাক পরিধান করে, সুগন্ধি মেখে ঈদগাহ মাঠের দিকে ছুটে আসেন। দেখতে দেখতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে পুরো ঈদগাহ ময়দান এবং সকাল ৭.৩০ মিনিটে জামাত অনুষ্ঠিত হয়।

ঈদের নামাজে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও মসজিদ কমিটির সভাপতি জুবায়ের হোসেন এবং উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিগণ এবং বিভিন্নি এলাকা থেকে হাজারো ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে বিশ্বের নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া করা হয়।

জামাতে ইমামতি করেন উপজেলা বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব মুফতী মোহাম্মদ আনোয়ার হোসেন। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। নামাজ শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে অতিথিরা মধুপুরবাসীকে ঈদের শুভেচ্ছা জানান এবং উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ একটি সুন্দর ও শান্তিপূর্ণ ঈদ উদযাপনে সবার সহযোগিতা কামনা করেন।

এছাড়া প্রাকৃতিক দুর্যোগ (বৃস্টি) হওয়ায় বিশেষ ভাবে ছামিআনা ও মাঠের সৌন্দর্যবর্ধন, ওজু ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থার জন্য পৌরসভা ও ঈদগাহ কমিটির পক্ষ থেকে চমৎকার উদ্যোগ নেওয়া হয়েছিল।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মধুপুরজুড়ে বিরাজ করছে আনন্দঘন পরিবেশ। পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ব্যস্ত সময় পার করছেন সবাই।

Tag
আরও খবর