নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মসজিদের কাঠাল নিলাম নিয়ে বিরোধের জেরে সুনামগঞ্জের শান্তিগঞ্জে ৩ নিহত

মসজিদের কাঠাল নিলাম নিয়ে বিরোধের জেরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস
ইউনিয়নের হাসনাবাদ গ্রামের দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে তিন জন নিহত
হয়েছেন।  মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে এই ঘটনা ঘটে।  নিহতরা হলেন গ্রামের
আব্দুল লতিফের ছেলে নরুল হক(৪৫), আব্দুস সুফির ছেলে বাবুল মিয়া(৫০)এবং আব্দুল
বাসিরের ছেলে শাহজাহান মিয়্ (৫৫)।
তিন জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার ওসি মো. খালেদ চৌধুরী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল রবিবার বিকালে গ্রামের মসজিদের কাঠাল
নিলাম নিয়ে সরাইমরল ও মালদার গোষ্ঠীর লোকদের মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতির
ঘটনা ঘটে। এই ঘটনায় আজ সকালে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় দুই পক্ষের
লোকেরা দেশীয় ও দাড়ালো অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলে
সরাইমরল গ্রুপের নুরুল হক ও বাবুল মিয়া নিহত হন। এসময় উভয় গ্রপের গুরুতর জখমসহ
৩০ জন আহত হয়েছেন বলে জানা যায়।
অপরদিকে মালাদার গ্রপের শাহজাহান মিয়া নামে আরেকজন কৈতক হাসপাতালে চিকিৎসাধীন
অবস্থায় মারা যান।
স্থানীয়রা জানিয়েছেন, জায়গা নিয়ে এই দুই গ্রুপের পূর্ব বিরোধ ছিলো।
এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে
ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা খালেদ।

Tag
আরও খবর