নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জগন্নাথপুর উপজেলা সদরের নলজুর নদীর সেতুর বিকল্প সেতু পানির নিচে, যানচলাচল বন্ধ

টানা বৃষ্টিপাতে ও পাহাড়ি ঢলে নদীর পানি বেড়ে যাওয়ায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের নতুন ব্রিজের বিকল্প সেতু পানির নিচে তলিয়ে গেছে। যার ফলে ঐদিক দিয়ে জগন্নাথপুর বাজারের সাথে অন্যান্য উপজেলা সহ জগন্নাথপুর উপজেলার কয়েকটি ইউনিয়নের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে মারাত্মক ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার মানুষ।


ভুক্তভোগী ও স্থানীয়রা বলেন বিকল্প এই সেতুটিকে অপরিকল্পিত ভাবে তৈরি করায় আজকে এই পরিস্থিতির তৈরি হয়েছে। একটু উঁচু করে তৈরি করলে এমনটি হতো না। অন্যদিকে শহীদ মিনারের পাশে ভাঙ্গা ডাকবাংলো সেতুর দুই পাশে ভীড় করছে শত শত যানবাহন। তাদের সামাল দিতে ট্রাফিক পুলিশের নিয়মিত হিমশিম খেতে হচ্ছে। ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জ্যাম লেগেই আছে। এমন ভোগান্তি জগন্নাথপুরবাসী। দুইদিন আগেও নিয়ম ছিলো ডাকবাংলো সেতু হয়ে বাজারে ঢুকা এবং নতুন ব্রিজের বিকল্প সেতু দিয়ে বের হয়ে যাওয়া। এই দুই সেতু দিয়ে যাতায়াতের ব্যবস্থা থাকায় পরিস্থিতি মুটামুটি চালিয়ে নেয়ার মতো ছিলো।


কিন্তু নতুন ব্রিজের পাশের বিকল্প সেতুটি পানিতে তলিয়ে যাওয়ায় দুইদিকের যানবাহন চলাচল একদিক দিয়েই যাতায়েত করতে হচ্ছে। যার ফলে বর্তমান পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। এর আগে গতকাল নতুন ব্রিজের পাশের বিকল্প সেতুটির এপ্রোচ পানিতে তলিয়ে গেলেও টনক নড়েনি নির্দিষ্ট মহলের। স্থানীয়রা বলছেন নদীর পানি বিপদসীমা অতিক্রম করার আগেই বিকল্প সেতুটি পানির নিচে তলিয়ে গেলো! এর দায়ভার কে নেবেন। অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টিও কামনা করেছেন।


এব্যাপারে জানতে জগন্নাথপুর পৌরসভার মেয়র আক্তার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- বিষয়টি এলজিইডির অধিনে আছে। তারাই ভালো জানেন এখন কি করতে হবে। পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর কামাল হোসেন বলেন বিকল্প ব্রিজের কাজ শুরু হওয়ার আগে আমরা প্রস্তাব করেছিলাম সেতুটিকে উঁচু করে নির্মাণ করার। কিন্তু আমাদের কথাকে গুরুত্ব দেয়া হয়নি। এখন এর দায়ভার যথাযথ কর্তৃপক্ষকে নিতে হবে। এদিকে ইতিমধ্যে নদীর পানি বেড়ে যাওয়ায় বিভিন্ন এলাকার বাড়ী ঘরে পানি ঢুকার খবর পাওয়া গেছে। তবে পরিস্থিতি এখন পর্যন্ত সহনশীল পর্যায়ে রয়েছে।


অন্যদিকে অতিরিক্ত যানবাহন চলাচলের কারণে ডাকবাংলো সেতুটি মারাত্মক ঝুকির মধ্যে রয়েছে। যেকোনো সময় বড় ধরনের দূর্ঘটনার আশংকা করছেন স্থানীয়রা। অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে যেকোনো সময় পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে যেতে পারে বলে মনে করছেন সাধারন জনগন নেতৃবৃন্দ।

Tag
আরও খবর