ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন হতে এখনো বেশ কিছু সময় বাকি থাকলেও সিরাজগঞ্জ সদর উপজেলার ৩নং বহুলী ইউনিয়নে এখন থেকেই শুরু হয়েছে আগাম নির্বাচনী প্রচার-প্রচারণা। চেয়ারম্যান পদের সম্ভাব্য প্রার্থী হিসেবে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা এস এম সোহেল মাহমুদ রঞ্জু।
তারই ধারাবাহিকতায় আজ সোমবার ১২ অক্টোবর দিনব্যাপী বহুলী ইউনিয়নের আলমপুর বাজার ও খাগা গ্রামসহ আশেপাশের বিভিন্ন এলাকায় নিবিড় গণসংযোগ ও প্রীতি বিনিময় করেন তিনি।
প্রচারণাকালে এস এম রঞ্জু স্থানীয় সাধারণ মানুষ, ব্যবসায়ী ও তরুণদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক ও দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখা এই নেতা জানান, জনগণের সুখ-দুঃখে পাশে থাকতেই তিনি আগাম প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
পথসভায় তিনি বলেন, নির্বাচন অনেক দূরে হলেও সাধারণ মানুষের ভালোবাসা ও উৎসাহ আমাকে আগেই মাঠে নামিয়েছে। বহুলী ইউনিয়নকে একটি আধুনিক, বৈষম্যহীন ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। জনগণের সেবা করার সুযোগ পেলে এলাকার উন্নয়নমূলক কাজ তরান্বিত করব।
প্রচারণাকালে আলমপুর বাজার ও খাগা গ্রামের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ- উদ্দীপনা দেখা যায়। গণসংযোগে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং বিপুলসংখ্যক সাধারণ সমর্থক উপস্থিত ছিলেন।
১৯ ঘন্টা ৫৭ মিনিট আগে
৩ দিন ২০ ঘন্টা ৫১ মিনিট আগে
১০ দিন ১৩ ঘন্টা ৫৫ মিনিট আগে
১১ দিন ২০ ঘন্টা ৩৫ মিনিট আগে
১৫ দিন ১৯ ঘন্টা ২৮ মিনিট আগে
১৯ দিন ২০ ঘন্টা ৩৪ মিনিট আগে
২২ দিন ২০ ঘন্টা ৪ মিনিট আগে
২৯ দিন ১৫ ঘন্টা ৪৪ মিনিট আগে