নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঝিনাইগাতীতে মাতৃভাষা ভিত্তিক বহুভাষিক শিক্ষা এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা শীর্ষক সংলাপ

শেরপুরের ঝিনাইগাতীতে বেসরকারী সংগঠন এস আই এল ইন্টারন্যাশনাল বাংলাদেশের আয়োজনে মাতৃভাষা ভিত্তিক বহুভাষিক শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ২২ মার্চ বুধবার বিকেলে উপজেলা পরিষদ হল রুমে এ সংলাপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) নুরুন নবী। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষা অফিসার শাহরিয়ার পারভেজ। এছাড়াও মাতৃভাষা ভিত্তিক বহুভাষিক শিক্ষা কার্যক্রমের উপর বিস্তারিত প্রেজেন্টটেশন উপস্থাপন করেন, এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ শেরপুর আঞ্চলিক অফিস এর এরিয়া ম্যানেজার সুজল সাংমা, এসআইএল এর ফিল্ড সুপারভাইজার রুয়েল চন্দ্র কোচ। বক্তারা সংলাপে বলেন, একটি দেশের জাতীয় উন্নতি ও অগ্রগতির ক্ষেত্রে শিক্ষার গুরুত্ব অপরিসীম। জাতি গঠনে প্রধান মাধ্যম হলো শিক্ষা। আদিবাসীদের মধ্যে এক পঞ্চমাংশ হচ্ছে শিশু কিশোর। মূল স্রোতধারার মানুষের তুলনায় আদিবাসীর সংখ্যা কম হলেও দেশ গড়ার ক্ষেত্রে তাদের অবদান কোন অংশই কম নয়। আদিবাসীদের সাংস্কৃতি, ভাষা ও গোত্র আলাদা যা বাংলা ভাষার সাথে কোন মিল নেই। তাই আদিবাসী ভাষা ও সাংস্কৃতিক পার্থক্যের কারণে আদিবাসী ছেলে মেয়ের মুলতঃ প্রাথমিক স্কুলের শিক্ষা লাভের সুযোগ নেই বললেই চলে। আদিবাসী শিশুদের মাতৃাভাষা শিক্ষার অধিকার আদায়ের বাধা উত্তরনের উপায় হলো মাতৃভাষা ভিত্তিক বহুভাষিক শিক্ষা ব্যবস্থা। বর্তমান সরকার আদিবাসী ভাষায় ৫টি পাঠ্যপুস্তক প্রণয়ণ করেছেন। সংলাপে সরকারী-বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১৪ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

আরও খবর