নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

শেরপুরের ঝিনাইগাতীতে কারিতাসের মর্যাদাপুর্ন ও স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির আওতায় ৮ মার্চ বুধবার আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে। “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন ছোটগাজনী বেদেনা ওয়ার্ড কমিটির সেক্রেটারী লিতা কুবি। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কাংশা ইইনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা মেম্বার মিসেস তৃনলা ম্রং, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কারিতাস সিডস ঝিনাইগাতীর উপজেলা সমন্বয়কারী প্রীতি রিছিল, ছোটগাজনী বেদেনা ওয়ার্ড কমিটির সহ-সভাপতি প্রনবী মানখিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাঠ সহায়ক পিন্টু নেংমিঞ্জা। এর আগে ছোট গাজনী প্রাক-প্রাথমিক বিদ্যালয় থেকে নামাপাড়া পর্যন্ত র‌্যালী করা হয়। ছোটগাজনী বেদেনা ওয়ার্ড কমিটির উদ্যোগে এই অনুষ্ঠানে শতাধিক এসআরজি সদস্য, ওয়ার্ড কমিটির সদস্য ও সাধারন জনগন উপস্থিত ছিলেন। এছাড়াও রাংটিয়া লিলি ও রাংটিয়া চন্দ্রমল্লিকা ওয়ার্ড কমিটির উদ্যোগে রাংটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠেও আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাংটিয়া লিলি ওয়ার্ড কমিটির সভাপতি শিউলি বেগম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাংটিয়া চন্দ্রমল্লিকা ওয়ার্ড কমিটির সভাপতি বিথিকা কোচ ও রাংটিয়া প্রাক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গুঞ্জমালা কোচ প্রমুখ। অনুষ্ঠানের আগে রাংটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে রাংটিয়া পাতার অফিস পর্যন্ত র‌্যালী করা হয়। উল্লেখ্য, আমেরিকার সোশ্যালিস্ট পার্টি ১৯০৯ সালের ২৮ ফেব্রুয়ারি নিউইয়র্কে জাতীয় নারী দিবসের আয়োজন করে। এর প্রস্তাব দিয়েছিলেন শ্রমকর্মী থেরেসা মালকিয়েল। শহরের গার্মেন্টস শ্রমিকদের এক প্রতিবাদ স্বরূপ শুরু হয়েছিল এই দিনটির যাত্রা। ১৯১০-এ আমেরিকান সমাজতন্ত্রীদের থেকে অনুপ্রেরণা নিয়ে জার্মান প্রতিনিধিরা নারী দিবস পালন করেন। জাতিসংঘ ১৯৭৫ সালে নারী দিবস উদযাপন শুরু করে এবং ১৯৭৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ৮ মার্চ দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করে। তখন থেকেই দিনটি উদযাপন হচ্ছে।

Tag
আরও খবর