নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শেরপুরের ঝিনাইগাতীতে ২য় বারের মতো হাফেজ সাহেবদের স্বর্ণ পদক প্রদান

শেরপুরের ঝিনাইগাতীতে শায়েখ মুসা কর্তৃক প্রতিষ্ঠিত ঝিনাইগাতী দারুল কোরআন মাদ্রাসায় জেলা ব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে প্রতিযোগিতা অনুষ্ঠানে শেরপুর জেলার প্রায় ৪ শত শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা ক্যাটাগরি- হদর তিলাওয়াত, যে কোন ৫ পারা, যে কোন ১০ পারা। এই ৩টি ক্যাটাগরিতে ৩০ জনের মধ্যে ৩ জনকে স্বর্ণ পদক, ৩ জনকে রৌপ্য পদক, বাকী ২৪ জনকে স্পেশাল ক্রেস্ট প্রদান করা হয়। প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনী, ঢাকার কেরাত প্রশিক্ষক, মুফতি মনজুর আলম ফয়েজী। বিশেষ বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মাদ্রাসার হিফজুল কোরআন বিভাগের প্রধান হাফেজ ক্বারী আবু তালহা বিন আবু বক্কর সিদ্দিক, কুড়িকুনিয়া দারুল উলুম মাদ্রাসার মুহতামিম হাফেজ আব্দুল্লাহ্ আল মারুফ। প্রতিযোগিতা অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, ইন্দিলপুর হামিউস সুন্নাহ মাদ্রাসার মুহতামিম মুফতি শিহাব উদ্দিন, ইকরা নূরানী তালিমুল কোরআন বোর্ড বাংলাদেশ এর মহা সচিব হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম, ঝিনাইগাতী মডেল থানা জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুর রাজ্জাক, ফাকরাবাদ মাদ্রাসার মুহতামিম মাওলানা আমিরুল ইসলাম, ফয়জুন্নেসা মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা ইউসুফ আকন্দ, জামিয়া রুকাইয়্যা মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু রায়হান, আয়নাপুর দারুস সালাম মাদ্রাসার নাজিমে তালিমাত মাওলানা শাহ জালাল, মারকাজুত তাহফিজ মাদ্রাসার মুহতামিম হাফেজ ক্বারী আলতাফ হোসাইন, তাহসিনুল কোরআন মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা সাইফুল ইসলাম। পরিচালনা ও পরিবেশনায় ছিলেন, মাদ্রাসাতুর রহমান মাদ্রাসার মুহতামিম হাফেজ ক্বারী আহমাদ বিন সিরাজ, দারুল উলুম মুহিউস সুন্নাহ মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আবু রায়হান, মারকাজুল খিদমাহ্ ফাউন্ডেশন এর চেয়ারম্যান ক্বারী বি.এম রিয়াদুর রহমান রিয়াদ। ক্বারী রিয়াদ বলেন, আমাদের বাংলাদেশ চতুর্দিক থেকে পিছিয়ে থাকলেও প্রতি বছর যে, বিশ্ব কোরআন প্রতিযোগিতা হচ্ছে সেই বিশ্ব কোরআন প্রতিযোগিতায় আমাদের বাংলাদেশ ঠিকি প্রতি বছর ১ম স্থান অর্জন করছে। আমরা চাচ্ছি আগামী বিশ্ব কোরআন প্রতিযোগিতায় যেন আমাদের ঝিনাইগাতীর কোন একজন হাফেজে কোরআন ১ম স্থান অর্জন করতে পারে। এছাড়াও দেশ বরেণ্য উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর