নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শেরপুরে বিসিআইসি কর্তৃক নির্মাণকৃত বাফার গোডাউন বদলে দিয়েছে জেলার চিত্র

শেরপুর জেলার ঝিনাইগাতীতে বিসিআইসি কর্তৃক ১০ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন বাফার গোডাউন নির্মাণ কাজ শেষে বিগত ২০২১ সালের ৮ জুলাই থেকে এর কার্যক্রম শুরু করা হয়েছে। এ গোডাউনের অধীন জেলার বিসিআইসি ৫৯ জন ডিলারের মাধ্যমে ন্যায্য মূল্যে কৃষকরা ক্রয় করতে পারছে সার। এছাড়াও কৃষকরা সময়মতো সার পাওয়ায় তারা আনন্দিত। শেরপুর জেলার বিসিআইসি সার ডিলাররা জানান, ইতিপূর্বে ঘোড়াশালসহ অন্যান্য স্থান থেকে আমাদেরকে এ সার ক্রয় করতে হতো। এতে আমাদের সময় ব্যয়সহ অর্থের অপচয় হতো দ্বিগুণ। বর্তমানে এ জেলার ঝিনাইগাতী বাফার গোডাউন থেকে সার ক্রয়ে আমাদের কোন সমস্যা হচ্ছেনা। এছাড়াও বাফার গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম তিনি একজন সৎ অফিসার হওয়ায় আমরা দ্রুত লোড ও আনলোডের সুবিধা পাচ্ছি। শেরপুর জেলার বিএফএর সভাপতি রাশেদুল ইসলামের প্রতিনিধি বাদশা মিয়া জানান, জানুয়ারী মাসে বোরো ফসলের কারণে সারের চাহিদা বেশি থাকে। প্রতিটি ডিলারের নামে বরাদ্দ থাকে ওই মাসে ১৮৪ টন। এ জেলার ৫৯ জন বিসিআইসি সার ডিলার ১০ হাজার ৮ শত ৫৬ মেট্রিকটন বরাদ্দ পান। অন্যান্য মাসে কম বেশি হয়। এতে সার ডিলারদের কোন সমস্যা হয় না। ঝিনাইগাতী উপজেলার বিসিআইসি সার ডিলার এর সভাপতি বলেন, দীর্ঘদিন পরে হলেও তারা এ গোডাউনের জন্য একজন ভালো ও যোগ্য কর্মকর্তা পেয়েছেন। তিনি আরো জানান, ইতিমধ্যেই হাসানুজ্জামান নামে জনৈক ব্যক্তি নিজেকে লোড আনলোডের ঠিকাদার পরিচয় দিয়ে ওই কর্মকর্তার সাথে কাজ করতে চাইলে কর্মকর্তা অস্বীকৃতি জানায়। কারণ হাসানুজ্জামান প্রকৃত ঠিকাদার নয়। প্রকৃত ঠিকাদার জামালপুরের মানিক মিয়া নামে এক ব্যক্তি। উল্লেখ্য, ৩১ মার্চ ২০২২ ইং তারিখে ঝিনাইগাতী বাফার গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নজরুল ইসলাম যোগদান করেছেন। সফলতার ১ বছর পূর্তি বলে জানান স্থানীয় ডিলারগণ। 

আরও খবর