নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আ’লীগ সরকার সব দুর্যোগ ধৈর্যের সাথে মোকাবেলা করছে; শেরপুরে পলক

MONJURUL HAQUE ( Contributor )

প্রকাশের সময়: 22-10-2022 02:36:08 pm

প্রাকৃতিক দুর্যোগ বন্যা, করোনা প্রতিরোধে সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশ পঞ্চম সফল রাষ্ট্র বলে মন্তব্য করেছেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আজ সকালে শেরপুরের নালিতাবাড়ীর কাকরকান্দি এলাকার ক্ষুদ্র-নৃগোষ্ঠীর ফ্রিল্যান্সার তৃষ্ণা দিও’র সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী পলক বলেন, ২০১৪ সালে আগুন সন্ত্রাস করেছে দেশ বিরোধী চক্রান্তকারীরা। দেশদ্রোহী রাজাকারদের বাঁচানো জন্য, একই রকমভাবে সেই সকল সন্ত্রাসও শেখ হাসিনা সরকার ধৈর্যের সাথে মোকাবেলা করেছে। বর্তমানে করোনা পরিস্থিতির পরে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ফলে যে অর্থনৈতিক মন্দা তৈরি হয়েছে এই সংকটও মোকাবেলার জন্য আ’লীগ সরকারকেই প্রয়োজন। তাই শেখ হাসিনার বিকল্প চিন্তা কেউ করে না। আ’লীগ সরকার ধৈর্য্যে ও সাহসীকতার সাথে সব কিছু মোকাবেলা করছে।

তিনি আরো বলেন, ১৩ বছর আগে বাংলাদেশ ছিলো অন্ধকার, পিছিয়ে পড়া ও দরিদ্র বাংলাদেশ। আর ১৩ বছরের মধ্যে এই বাংলাদেশ এখন শিক্ষার আলোয় বাংলাদেশ, বিদ্যুতের আলোয় আলোকিত বাংলাদেশ, প্রযুক্তিতে উন্নত বাংলাদেশ। এক্ষেত্রে আমরা অনেক ধাপ আমরা এগিয়ে এসেছি। যদি ২০৪১ সাল নাগাদ প্রধানমন্ত্রীর ভিশন আমরা বাস্তবায়ন চলমান রাখতে পারি, তাহলে বাংলাদেশ হবে উন্নত দেশ।

প্রতিমন্ত্রী আরো বলেন, সবাইতো সারাজীবন এমপি, মন্ত্রী থাকে না, পৃথিবীতে বেঁচেও কেউ থাকে না, সব কিছুরই একটা শেষ আছে। যদি কখনো মন্ত্রীত্ব, সংসদ সদস্য না থাকি অবসরে ফ্রিল্যান্সার হবো।

এসময় ইনফো সরকার-৩ প্রকল্প পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, আইসিটি বিভাগের মহাপরিচালক গোলাম মোস্তফাসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর