নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা, চেক ও সনদ বিতরণ

“স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ - বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় জাতীয় যুব দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে। ১লা নভেম্বর বুধবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের অয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষে র‌্যালি, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, আলোচনা সভা, প্রশিক্ষিত যুবকদের মাঝে ঋণের চেক, ভাতা ও সনদ বিতরণ এবং মাদক ও সন্ত্রাস-জঙ্গিবাদ বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া’র সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব ইলাহীর সঞ্চালনায় উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় যুব দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ূন দিলদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ফয়জুর রাজ্জাক আকন্দ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম ও যুব সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের ১০ জন প্রশিক্ষিত যুবদের মধ্যে সনদ পত্র ও ৭ লক্ষ ২০ হাজার টাকার যুব ঋণের চেক এবং প্রশিক্ষণের ভাতা বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন যুব সংগঠনের সদস্যগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ইউপি সদস্য জাহিদুল হক মনিরের নেতৃত্বে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে রেড ক্রিসেন্টের সদস্যরা অংশগ্রহণ করেন।

Tag
আরও খবর