নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঝিনাইগাতীতে চুরি করে ধান কাটার অভিযোগ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দিঘীরপাড় গ্রামের বিরোধপূর্ণ জমি থেকে সন্ত্রাসী কায়দায় আধাপাকা ধান চুরি করে কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ২৭ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। জানা গেছে, দিঘীরপাড় গ্রামের নাজমা ও মাজেদা বেগম, আবু বক্কর সিদ্দিকের কাছ থেকে সাব কওলা দলিল মূলে প্রায় ২০ বছর যাবত বাদে চল্লিশ কাহনিয়া মৌজার বিআরএস ২৩৫ খতিয়ানের ৫১২৬, ৫১৩৪, ৫১৩৫ নং দাগের ৪০ শতাংশ জমি ভোগদখল করিয়া আসিতেছে। চলতি বছর বোরো মৌসুমে নাজমা ও মাজেদা ওই জমিতে বোরো ধান রোপন করে। রোপিত ওই বোরো ধান আধাপাকা অবস্থায় রাতের আধারে একই এলাকার মৃত ফুল মামুদের পুত্র আঃ মতিন গংরা ভূয়া দাবিদার সেজে কেটে নিয়ে যায়। মাজেদা বেগম জানান, চুরি করে নেওয়া ধানের বর্তমান বাজারমূল্য ৩২ হাজার টাকা। নাজমা ও মাজেদা বেগম ধার দেনা করিয়া ওই বোরো আবাদ করেছে। এখন তাদের পথে বসার উপক্রম হয়েছে। এ বিষয়ে নাজমা বেগম জানান, থানা পুলিশের কাছে একটি অভিযোগ দেওয়া হয়েছে। নাজমা ও মাজেদা বেগমসহ এলাকাবাসী এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বিচার দাবী করেছে। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান জানান, উক্ত জমি ইতিপূর্বে গ্রাম্য আদালতের বৈঠকের মাধ্যমে কাগজপত্র পর্যালোচনা করে জমির মালিক নাজমা ও মাজেদা বেগম এর বরাবর একটি রায় দেওয়া হয়েছে।

Tag
আরও খবর