আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু

সাতক্ষীরায় শামনগরে নরেন্দ্র মুন্ডা হত্যার প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাটে আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের জমি দখল করতে তাদের উপর হামলা চালিয়ে একজনকে পিটিয়ে হত্যা ও তিন নারীকে জখম করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠণ রবিবার সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ কর্মসুচি পালন করে।

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন, সাতক্ষীরার আহবায়ক ও জেলা নাগরিক কমিটির সদস্য সচিব এড. আবুল কালাম আজাদের সভাপতিত্বে মানববন্ধন কর্মসুচি চলাকালে বক্তব্য দেন সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, সাংবাদিক কল্যাণ ব্যাণার্জী, অধ্যাপক আনিসুর রহিম, সাংবাদিক মমতাজ আহম্মদ বাপ্পি, মানবাধিকার কর্মী রঘুনাথ খাঁ, মাধব চন্দ্র দত্ত, অধ্যাপক ইদ্রিশ আলী, জ্যোস্না দত্ত, এড. মনিরউদ্দিন, ফণীন্দ্রনাথ মুন্ডা, তারপদ মুন্ডা, জয়দেব মুন্ডা, প্রশান্ত মুন্ডা, গোপাল মুন্ডা, ফরিদা আক্তার বিউটি, আফজাল হোসেন, রানা লুইস গাইন, মরিয়ম মান্নান, ভূমিহীন নেতা আব্দুস সামাদ, অসিত মুন্ডা, ধীমান সরকার প্রমুখ।

বক্তারা বলেন, আদিবাসি মুন্ডা সম্প্রদায়ের জমি প্রজাস্বত্ব আইনে জেলা প্রশাসকের অনুমতি ছাড়া হস্তান্তরযোগ্য নয়। অথচ শ্যামনগরের শ্রীফলকাটি গ্রামের রাশেদুল ও এবাদুল ধুমঘাটের মুল¬ুক চাদ মুন্ডার আট বিঘা জমি জাল জালিয়াতির মাধ্যমে কাগজপত্র তৈরি করে শুক্রবার সকালে জবরদখলের চেষ্টা করে। সেখানে বসবাসরত ২২টি মুন্ডা সম্প্রদায়ের মানুষজনকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের ধানের বীজতলা পাওয়ার টিলার দিয়ে চষে দেওয়া হয়। বাধা দেওয়ায় তিন নারী ও এক পুরুষকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়। শনিবার বিকেলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নরেন্দ্র মুন্ডা মারা যায়।

এ ঘটনায় পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা প্রশ্নবিদ্ধ। এ ছাড়া কৈখালি ইউনিয়নের সাহেব খালিতে কর্ণ মুন্ডা, সঞ্জিত মুন্ডা ও খুকুমনি মুন্ডার উপর হামলা চালানো হয়েছে। তাদের বিরুদ্ধে ভোলা আদালতে দেওয়া হয়েছে মিথ্যা মামলা। হামলার সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতা শুকুর আলী, যুবলীগ নেতা ফিরোজ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও বংশীপুরের দুটি ক্লাবের বেশ কিছু সদস্য জড়িত।

মানববন্ধন থেকে বর্বরোচিত এই হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার এবং মুন্ডা সম্প্রদায়সহ সংখ্যালঘু সম্প্রদায়ের জান মালের নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানানো হয়। এছাড়া ২২ আগস্ট সোমবার শ্যামনগরে মুন্ডা সম্প্রদায়ের আহবানকৃত প্রতিবাদ সমাবেশ বিক্ষোভ কর্মসূচি সফল করার আহবান জানানো হয়।

মানবাধিকার সংগঠন স্বদেশ, এইচআরডিএফ, সিএসও, এইচআরডি কোয়ালিশন, বাংলাদেশ মহিলা পরিষদ, সামস, আদিবাসী বিষয়ক জাতীয় কোয়ালিশন, সুন্দরবন ফাউন্ডেশন, লিডার্স এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন, উত্তরণ এইচআরডি নেটওয়ার্ক, ভূমি কমিটিসহ বিভিন্ন সংগঠন মানববন্ধনে অংশগ্রহণ করে।

Tag
আরও খবর