আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু

সাতক্ষাীরার তালা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে রক্তাক্ত বিভীষিকাময় দিন ২১ আগষ্ট পালিত

আজ সেই ২১ আগস্ট, রক্তাক্ত বিভীষিকাময় দিন। এই দিনে মুহুর্মুহু গ্রেনেডের বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউ। মানুষের আর্তনাদ আর কাতর ছোটাছুটিতে তৈরি হয় এক বিভীষিকা। গোটা দেশ স্তব্ধ হয়ে পড়ে ওই হামলায়।

২০০৪ সালের এই দিনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার সমাবেশে অতর্কিতে গ্রেনেড হামলা চালানো হয়। মারা যান আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন। আহত হন শেখ হাসিনাসহ পাঁচ শতাধিক নেতা-কর্মী। সাংবাদিকেরাও আহত হন।


আওয়ামী লীগ বলছে, ২১ আগস্টের গ্রেনেড হামলা ছিল ১৯৭৫-এর ১৫ আগস্টের কালরাতের বর্বরোচিত হত্যাকাণ্ডের ধারাবাহিকতা। আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে সংগঠনের সভাপতি শেখ হাসিনাসহ দলের প্রথম সারির নেতাদের হত্যার উদ্দেশ্যেই ওই ঘৃণ্য হামলা চালায় ঘাতক চক্র। এরই প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচী অংশ হিসেবে সাতক্ষীরা তালা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ৭৩ জেলায় একযোগে সিরিস বোমা হামলার প্রতিবাদে বিক্ষোপ মিছিল ও সমাবেশ সকাল ১০টা তালা উপজেলা চত্তরে অনুষ্টিত হয়েছে। প্রতিবাদ সমাবেশে তালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা কলারোয়া) মনোনয়ন প্রত্যাশী শহীদ পরিবারের সন্তান জননেতা শেখ নুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি প্রকোশলী মুজিবুর রহমান, জেলা আওয়ামীলীগের যুগ্নসাধারন সম্পাদক ফিরোজ কামাল শুভ্র, তালা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ঘোষ সনৎ কুমার,জেলা উপপ্রচার সম্পাদক প্রনব ঘোষ বাবলু, জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু, উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন,স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আনোয়ার হোসেন, তালা উপজেলা পরিষদের ভাইচ- চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান,মহিলা ভাইচ- চেয়ারম্যান মুরশীদা পারভীন পাপড়ী,সাবেক ভাইচ- চেয়ারম্যান জেবুন্নেছা খানম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলন রায়,সাধারন সম্পাদক দীপ্ত প্রমুখ।

(এছাড়া বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সম্পাদক ও সহযোগী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্টানটি পরিচালনা করেন তালা উপজেলা আওয়ামীলীগের যুগ্নসাধারন সম্পাদক মীর জাকির হোসেন।


Tag
আরও খবর