জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম

তথ্য অধিকার আইনের আবেদন নিয়ে উত্তেজনা, পিআইওর বিরুদ্ধে অর্থ দাবির অভিযোগ

তথ্য অধিকার আইনের আবেদন নিয়ে উত্তেজনা, পিআইওর বিরুদ্ধে অর্থ দাবির অভিযোগ


সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মফিজুল ইসলামের বিরুদ্ধে তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী আবেদন গ্রহণের সময় এক সাংবাদিকের কাছে ৪ হাজার টাকা দাবি, কুরুচিপূর্ণ মন্তব্য এবং মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘিরে স্থানীয় সাংবাদিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।


অভিযোগ অনুযায়ী, রোববার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে দৈনিক আলোকিত সকাল পত্রিকার স্টাফ রিপোর্টার আরাফাত আলী তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী বিভিন্ন তথ্য চেয়ে নির্ধারিত আবেদনপত্র জমা দিতে কালিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে যান। এ সময় পিআইও মফিজুল ইসলাম তথ্য প্রস্তুতের জন্য ৪ হাজার টাকা দাবি করেন বলে অভিযোগ করা হয়।


অতিরিক্ত অর্থ দাবি করার কারণ জানতে চাইলে পিআইও বলেন, “কাগজপত্র প্রস্তুত করতে আমার লেবার খরচ দিতে হবে”— এমন দাবি করেন অভিযোগকারী সাংবাদিক।


সাংবাদিক আরাফাত আলীর ভাষ্য, তথ্য অধিকার আইনে নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত অর্থ গ্রহণের কোনো বিধান না থাকায় তিনি আপত্তি জানান। এতে পিআইও ক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করেন বলেও অভিযোগ করেন তিনি।


এ সময় সাংবাদিকের ব্যবহৃত মোবাইল ফোন কেড়ে নেওয়ার ঘটনাও ঘটে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে পিআইও কার্যালয়ের এক অফিস সহকারীর মাধ্যমে মোবাইল ফোনটি ফেরত দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।


এ বিষয়ে জানতে চাইলে কালিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মফিজুল ইসলাম সাংবাদিকের কাছে ৪ হাজার টাকা দাবি করার অভিযোগ অস্বীকার করেন। তবে তিনি সাংবাদিকের মোবাইল ফোনটি নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে পরে সেটি ফেরত দেওয়া হয়েছে।


কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মিলন সাহা বলেন, “অনুমতি ছাড়া ভিডিও ধারণ করায় মোবাইল ফোনটি নেওয়া হয়েছিল। পরে সেটি ফেরত দেওয়া হয়েছে।”


এদিকে সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাওসার আজিজ বলেন, “এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag
আরও খবর