জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম

শ্যামনগরে সুন্দরবন সংরক্ষণে পরিচ্ছন্নতা অভিযান ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

সুন্দরবন সংরক্ষণে পরিচ্ছন্নতা অভিযান ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ '' সুন্দরবন আমাদের জাতীয় সম্পদ নয়,সমগ্র বিশ্বের এক অমূল্য প্রাকৃতিক সম্পদ। সুন্দরবন ও সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।  সুন্দরবন সুরক্ষায় বড় ভূমিকা রাখতে পারে যুব সমাজ। বিশেষ করে আর্থ স্কাউটের সদস্যরা পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনায় বড় ভূমিকা রাখতে পারে। এ সব কথা গুলি বলেছেন বৃহস্পতিবার(২৩ জুলাই) ওয়াইল্ডটিমের আয়োজনে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ টাইগার পয়েন্টে সুন্দরবন সংরক্ষণে পরিচ্ছন্নতা অভিযান ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক দিন ব্যাপী প্রশিক্ষণে অতিথিবৃন্দ। তারা আরও বলেন প্লাস্টিক পলিথিন, প্লাস্টিক বোতল, পর্যটকদের ফেলে যাওয়া বর্জ্য ও বিভিন্ন মানবসৃষ্ট দূষণের কারণে সুন্দরবনের পরিবেশ নষ্ট হতে চলেছে। বক্তারা বলেন আমরা যদি সচেতনভাবে বর্জ্য নিদিষ্ট স্থানে ফেলি,  প্লাস্টিকের ব্যবহার কমাই , পুনঃব্যবহার ও পুনঃপ্রক্রিয়াজাতকরণকে উৎসাহিত করি এবং নিয়মিত পরিবার সহ শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠান পরিচ্ছন্নতা অভিযানে অংশ গ্রহণ করি, তাহলে সুন্দরবনের পরিবেশ সহ আমাদের পারিবারিক পরিবেশ অনেকাংশে সুরক্ষিত রাখা সম্ভব।  

 জিআইজেডের অর্থায়ানে উপজেলার নির্ধারিত ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের আর্থস্কাউট ও আর্থমেন্টর ও অন্যান্যদের অংশ গ্রহণে যুব সমাজের ক্ষমতায়ন ও সুন্দরবনের পার্শ্ববতী মাধ্যমিক বিদ্যালয়গুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের মাধ্যমে সুন্দরবন সংরক্ষণ শক্তিশালীকরণে সুন্দরবন সংরক্ষণে পরিচ্ছন্নতা অভিযান ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণে মাল্টিমিডিয়া ভিত্তিক পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা, প্লাস্টিক দূষণ ও প্রতিরোধ, পরিবেশ সুরক্ষায় শিক্ষার্থীদের করণীয় এবং আর্থস্কাউটদের ভূমিকা তুলে ধরা ও মূল্যায়ন করা হয়। একই সাথে পরিবেশবান্ধব জীবনযাপন গড়ে তোলা ও এবিষয়ে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান সহ এলাকায় নেতৃত্ব প্রদান করার  আহব্বান জানানো হয়।  

প্রশিক্ষণে অতিথি হিসাবে বক্তব্য রাখেন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের মুন্সিগঞ্জ বনটহল ফাঁড়ির ইনচার্জ ফরেস্টার মোঃ জাহিদ হোসেন, উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা মোঃ ইদ্রিস হোসেন,ওয়াইল্ডটিমের সমন্বয়কারী মোঃ আবু জাফর। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে বক্তব্য রাখেন ,ওয়াইল্ডটিমের প্রোগ্রাম অফিসার বায়েজিদ হোসেন ও আলী হুসাইন মুহাম্মদ। 

  বক্তব্য রাখেন ফিল্ড ফ্যাসিলিটেটর সনজিত কুমার মন্ডল,ওয়াইল্ডটিম কর্মকর্তা মুজিবুল ইসলাম, আম্বিয়া খাতুন, আর্থস্কাউট সদস্য, আর্থমেন্টরবৃন্দ প্রমুখ।  

উল্লেখ্য প্রশিক্ষণের মূল্যায়নে গোল্ডেন ব্যাজ অর্জন করেন সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী জাকিয়া জামান ও পোড়াকাটলা দ্বীপায়ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী প্রিয়ংকা রানী।  এছাড়া গোল্ড ব্যাজ পেয়েছেন ১২ জন করে ১৪টি, ব্রোঞ্জ ও সিলভার  ব্যাজ পেয়েছেন ২৬ জন করে।উপজেলার সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, পোড়াকাটলা দ্বীপায়ন মাধ্যমিক বিদ্যালয়, মুন্সিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়, বুড়িগোয়লিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয় ও গাবুরা চাঁদনীমুখা পরিজান আলিম মাদ্রাসার আর্থ স্কাউট,আর্থমেন্টর সহ প্রতিষ্ঠান প্রধানরা উপস্থিত ছিলেন।  

ছবি- শ্যামনগরে সুন্দরবন সংরক্ষণে পরিচ্ছন্নতা অভিযান ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণে অংশ গ্রহণকারীবৃন্দ।  



Tag
আরও খবর