জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম

ফারজানা হত্যার পলাতক আসামি অবশেষে ধরা পড়ল


সাতক্ষীরার কালীগঞ্জে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু ফারজানা সুলতানা হত্যা মামলার প্রধান পলাতক আসামি আল মামুনকে (২২) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোরে জেলার দেবহাটা উপজেলার সুবর্ণবাদ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আল মামুন কালীগঞ্জ উপজেলার নলতা কাশিবাটি এলাকার আব্দুল লতিফের ছেলে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর ডিবি পুলিশের বিশেষ অভিযানে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েন।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলমের সার্বিক দিকনির্দেশনায় শিশু ফারজানা হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিবি পুলিশের এএসআই মো. বোরহান উদ্দিন ও এএসআই মো. মাফুজুর রহমান। সংগীয় ফোর্সের সহযোগিতায় দেবহাটার সুবর্ণবাদ এলাকায় অভিযান চালিয়ে আল মামুনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। পরবর্তীতে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

উল্লেখ্য, গত ২০ জুলাই সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার একটি গ্রামে হৃদয়বিদারক এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, শিশু ফারজানা সুলতানাকে তার কানের সোনার দুল লুটের উদ্দেশ্যে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নারী সুমাইয়া আক্তার (২৬)-কে স্থানীয় বিক্ষুব্ধ জনতা গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শিশু ফারজানার নির্মম হত্যাকাণ্ড জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর থেকেই মামলার অপর প্রধান আসামি আল মামুন পলাতক ছিলেন। অবশেষে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। এ গ্রেপ্তারের মাধ্যমে আলোচিত এই হত্যাকাণ্ডের তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Tag
আরও খবর