জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম

আশাশুনির নৈকাটিতে প্রশাসনের হস্তক্ষেপে ভূ-গর্ভ থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ


 আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নৈকাটিতে ভূ-গর্ভ থেকে অবৈধ বালু উত্তোলন প্রশাসন বন্ধ করে দিয়েছে। মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে উত্তোলন কাজ বন্ধ করে দেন।
বুধহাটা ইউনিয়নের নৈকাটি উত্তরপাড়ায় মৎস্য ঘেরে ভূ-গর্ভ থেকে অবৈধ ভাবে মহোৎসবে বালু উত্তোলন করা হচ্ছিল।গোদাড়া গ্রামের সাগর হোসেন ড্রেজার মেশিন দিয়ে দীর্ঘদিন বালু উত্তোলন করছিল। ইউএনও শ্যামানন্দ কুন্ডুকে এলাকাবাসী জানালে বুধহাটা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তাকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেনন। ভূমি কর্মকর্তা জানান, আমি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যেয়ে মেশিন বন্ধ করতে বলি এবং ভবিষ্যতে এমন কাজ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়ে আসি। 
উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু বলেন, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের কোনো ছাড় নেই। এটা বড় ধরনের অপরাধ। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। অবৈধভাবে ভূ-গর্ভস্থ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান
Tag
আরও খবর