আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু

শোভনালীতে পুনঃ খননকৃত নদীর বাঁধ ভেঙ্গে ৪ গ্রাম প্লাবিত

আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে নতুন খননকৃত বাঁশদহা নদীর বাঁধ ভেঙ্গে এলাকায় পানি ঢুকছে। পানরি তোড়ে ইতিমধ্যে ৪টি গ্রাম প্লাবিত হয়ে গেছে। রবিবার (১৪ আগষ্ট) বেলা ৩ টার দিকে কৈখালী গ্রামের কাছে বাঁধ ভেঙ্গে যায়।
স্থানীয় ইউপি সদস্য ও শিক্ষক উদয় কান্তি বাছাড় জানান, পুন” খনন করা বাঁশদহ নদীর জোরারের পানির তোড়ে বিকাল ৪ টার দিকে কৈখালী গ্রামের কাছে বাঁধ ভেঙ্গে যায়। বাঁধের ২০/৩০ হাত এলাকা ভেঙ্গে পানি ভিতরে ঢুকছে। মুহুর্তের মধ্যে কৈখালী, সেনেরচক, কামালকাটি ও বসুখালী গ্রাম, বিল ও ঘের প্লাবিত হয়ে যায়। জোয়ারের শেষ না হওয়া পর্যন্ত পানি উঠতে থাকবে। ভাটার সময় অর্থাৎ রাতের মধ্যে বাঁধ রক্ষায় কাজ করা হবে। এজন্য বাঁশ ও বস্তা আনার ব্যবস্থা করা হয়েছে। পানি কমলেই কাজ শুরু করা হবে। রাতের মধ্যেই বাঁধ রক্ষার লক্ষ্যে কাজ করা হবে। রাতের জোয়ার আসার পূর্বেই বাঁধ রক্ষা করা না গেলে বালিয়াপুর, লতাখালী, শংকরমনিসহ পাশের গ্রামে পািন ঢুকতে পারে বলে তিনি শঙ্কা প্রকাশ করেন। শোভনালী ইউনিয়নের প্রায় সবটাই মৎস্য চাষের ঘের। পানিতে ঘেরের মাছ ভেসে যাচ্ছে। রক্ষা করতে না পারলে কোটি কোটি টাকার মাছ ও ঘরবাড়িসহ সকল কিছুর ব্যাপকস ক্ষতি হবে।
এরিপোর্ট লেখা পর্যন্ত পাউবো বা সরকারি কোন কর্মকর্তা এখনো ভাঙ্গন স্থান পরিদর্শন বা বাঁধ রক্ষার্থে সহযোগিতা প্রদান করেননি বলে এলাকাবাসী জানান।  

Tag
আরও খবর