আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু

আনুলিয়ায় বসতঘরের পাশেই ভূগর্ভের বালি উত্তোলন

আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে লোকালয়ে এবং বসতঘরের ৩০ ফুট পাশে ভূগর্ভ থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে বালি উত্তোলন করা হচ্ছে। ফলে এলাকাবাসী সম্ভাব্য ভূমি ধ্বসের শঙ্কায় রয়েছে। প্রকাশ্যে সড়কের পাশে দীর্ঘ ২ মাস যাবৎ অবৈধ বালি উত্তোলন কাজ চললেও কোন প্রতিকার না হওয়ায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ইউনিয়নের চেচুয়া গ্রামের আঃ বারী সরদারের ছেলে ইসমাইল হোসেন ২০/২৫ বছর পূর্বে থেকে ভিটরবাড়িতে ঘর বেধে বসবাস করে আসছেন। সেখানে ভিটেবাড়িতে পাকা বসতঘর, রান্না ঘর, কাঠ ঘর, পায়খানা ঘর, পুকুর, নারিকেল গাছসহ অসংখ্য গাছগাছালা রয়েছে। চেচুয়া গ্রামের মৃত আহম্মদ আলি গাজীর ছেলে কুখ্যাত বালু দস্যু আঃ রহিম তার ড্রেজার মেশিন দিয়ে ইসমাইল সরদারের বাড়ির পাশে এড. শম্ভু সিংহ' র জমির পূর্ব পাশ থেকে ২ মাস পূর্ব থেকে ভূ - গর্ভের বালি উত্তোলন শুরু করেন। রফিকুল ও আবু সাইদ ঐ বালি কিনে নিয়ে মেইন সড়কের পাশে পুকুর ভরাট করেন। এবং ডিসি সাহেবের অনুমতি নিয়ে বালি উত্তোলন করা হচ্ছে বলে আস্ফালন করেন। দীর্ঘ দুই মাস অবৈধ ভাবে বালি উত্তোলন করা হলেও প্রশাসন কোন পদক্ষেপ নেয়নি। গত শুক্রবার ড্রেজার মেশিন ইসমাইলের বসতঘরের মাত্র ৩০ ফুট দূরে এবং ভিটে বাড়ির মাত্র ৫ হাত দূরর বসানো হয়। প্রতিকার করলে তারা থামেনি বরং তাদেরকে নানা ভাবে হুমকী ধামকী দেওয়া হয়। এভাবে সরকারি বিধি নিষেধ ও আইনকে অমান্য করে অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন প্রকিরোধ না করা হলে বালি উত্তোলনে প্রতিযোগিতা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। চরম ক্ষতির মুখে থাকা ইসমাইল তার বসতবাড়ি ও এলাকাবসীর ক্ষতির মুখে ফেলে ভূ- গর্ভের বালি উত্তোলন রোধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। 
এব্যাপারে আনুলিয়া ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তার সাথে মোবাইলে কথা হলে তিনি জানান, বালি উত্তোলন করা হচ্ছে শুনেছি। আমি এখনই ঘটনাস্থলে গিয়ে আইনানুগ ব্যবস্থা নেব।
উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান বলেন, আমি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে ব্যবস্থা নিতে বলছি। 


Tag
আরও খবর