আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী

পীরগাছায় ৫ আগস্টের ১১ দলীয় ঐক্যের গণমিছিল সফল করতে প্রস্তুতিমূলক সভা

রংপুরের পীরগাছায় ৫ আগস্ট অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের গণমিছিল সফল ও সার্থক করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।



রোববার (২ আগস্ট) রাতে উপজেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্য রাখেন  উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুল। সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সভাপতি আবু সাহমা, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন শিমুল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির উপজেলা সভাপতি ইসরাফিল মিঞা।



উপজেলা জামায়াতের সেক্রেটারি হাশেম আলীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক আব্দুল জব্বার, বায়তুল মাল সম্পাদক রমজান শেখ, উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী শরীফ উদ্দিন ও বাবুল আখতার, ইউনিয়ন এনসিপির আহ্বায়ক আব্দুল গনিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।



সভায় আগামী ৫ আগস্টের গণমিছিল সফল করতে সাংগঠনিক প্রস্তুতি, নেতাকর্মীদের উপস্থিতি নিশ্চিতকরণ এবং কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।



নেতৃবৃন্দ জানান, ৫ আগস্ট বিকেল ৪.৩০ মিনিটে নেতাকর্মীদের পীরগাছা সরকারি কলেজ মাঠে জমায়েত হওয়ার আহবান জানানো হয়েছে। গণমিছিল শেষে আয়োজিত পথসভা থেকে গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ, সীমান্তে হত্যা ও পুশইন বন্ধ এবং সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হবে।



আরও খবর