|
Date: 2026-08-03 10:35:39 |
রংপুরের পীরগাছায় ৫ আগস্ট অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের গণমিছিল সফল ও সার্থক করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ আগস্ট) রাতে উপজেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুল। সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সভাপতি আবু সাহমা, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন শিমুল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির উপজেলা সভাপতি ইসরাফিল মিঞা।
উপজেলা জামায়াতের সেক্রেটারি হাশেম আলীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক আব্দুল জব্বার, বায়তুল মাল সম্পাদক রমজান শেখ, উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী শরীফ উদ্দিন ও বাবুল আখতার, ইউনিয়ন এনসিপির আহ্বায়ক আব্দুল গনিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
সভায় আগামী ৫ আগস্টের গণমিছিল সফল করতে সাংগঠনিক প্রস্তুতি, নেতাকর্মীদের উপস্থিতি নিশ্চিতকরণ এবং কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
নেতৃবৃন্দ জানান, ৫ আগস্ট বিকেল ৪.৩০ মিনিটে নেতাকর্মীদের পীরগাছা সরকারি কলেজ মাঠে জমায়েত হওয়ার আহবান জানানো হয়েছে। গণমিছিল শেষে আয়োজিত পথসভা থেকে গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ, সীমান্তে হত্যা ও পুশইন বন্ধ এবং সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হবে।
© Deshchitro 2024