আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন

'বিদ্রোহী প্রার্থী হলে আজীবন বহিষ্কার'—পীরগাছায় এমপি রেজেকা সুলতানা ফেন্সির কঠোর হুঁশিয়ারি

সাংগঠনিক সভা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি বলেছেন, "দলের সিদ্ধান্ত অমান্য করে কেউ একাধিক চেয়ারম্যান প্রার্থী হলে তাকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হবে। আর গোপনে অন্য কোনো প্রার্থীকে সমর্থন বা ভোট দেওয়ার চেষ্টা করলে সংশ্লিষ্ট কমিটি বাতিল করে দেওয়া হবে।"

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে পীরগাছা উপজেলা বিএনপির সাংগঠনিক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেজেকা সুলতানা ফেন্সি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম, গুম, খুন, নির্যাতন ও দমন-পীড়নের মধ্য দিয়েই বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দলের নেতাকর্মীদের ত্যাগ ও আত্মত্যাগের কারণেই আজ বিএনপি এ অবস্থানে পৌঁছাতে সক্ষম হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, "পীরগাছাকে আমি আমার নিজের থানা মনে করি। সংসদ সদস্য হওয়ার পর প্রথম সুপারিশও করেছি পীরগাছার মানুষের জন্য। গত দেড় মাসে আমার কাছে এসে পীরগাছার কোনো মানুষ খালি হাতে ফেরেনি।"

তিনি বলেন, রংপুরবাসীর অন্যতম প্রধান দাবি অবকাঠামোগত উন্নয়ন। অতীতে বিভিন্ন প্রকল্পে বরাদ্দ এলেও অনেক সড়কের কাজ বাস্তবায়ন হয়নি। দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কের কাজ সম্পন্ন করা হয়েছে এবং নতুন সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

রেজেকা সুলতানা ফেন্সি আরও বলেন, ভবিষ্যতে যেসব উন্নয়ন প্রকল্প ও সরকারি বরাদ্দ আসবে, সেগুলো স্বচ্ছতার সঙ্গে জনগণের সামনে তুলে ধরে বাস্তবায়ন করা হবে। এ জন্য দলীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে সংগঠিতভাবে এলাকার দাবি ও প্রয়োজন তুলে ধরতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

উপজেলা বিএনপি সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেজের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সিনিয়র সহসভাপতি আফছার আলী, সদস্য নাজির হোসেন, নিটন পারভেজ, জেলা সভানেত্রী মর্জিনা জাহান স্বর্ণা, সাবেক উপজেলা বিএনপি সভাপতি রেজওয়ান আলী বাবলু, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক জুয়েল মন্ডল। 

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা-উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ দলের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। 

আরও খবর