আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন

পীরগাছা সদর ইউনিয়ন এনসিপির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত

আলোচনা সভা

রংপুরের পীরগাছা সদর ইউনিয়ন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জুন) বিকেলে উপজেলা পরিষদ গেট সংলগ্ন এনসিপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা এনসিপির আহ্বায়ক আব্দুল গনি এবং সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সদস্য সচিব বিপ্লব মিয়া।

পীরগাছা ইউনিয়ন এনসিপির আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ও কান্দি ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ আল মামুন শিমুল।

বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন এনসিপির যুগ্ম সদস্য সচিব ফজলুল হক বিন্নু, রেজাউল করিম ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ডা. মাসুদ রানা।

এছাড়াও উপস্থিত ছিলেন এনসিপি নেতা আব্দুর রাজ্জাক, ফেরদৌস আলম, সোহেল রানা, ইসমাইল হোসেন, আনারুল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।

আলোচনা সভায় দলীয় কার্যক্রম, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল মামুন শিমুল বলেন, “এনসিপি প্রতিষ্ঠার এক বছর পূর্ণ হওয়ার আগেই সাধারণ মানুষের আস্থার প্রতীক হিসেবে আত্মপ্রকাশ করেছে। ফলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও এনসিপিতে যোগদান করছেন। দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে এই ধারা অব্যাহত রাখতে হবে।”

সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে দলীয় কর্মকাণ্ড আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

আরও খবর