আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন

পীরগাছায় আলোকিত নাপাইচন্ডির ফ্রি মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক মানুষের চিকিৎসাসেবা প্রদান

ফ্রি মেডিকেল ক্যাম্প

রংপুরের পীরগাছা উপজেলার নাপাইচন্ডি এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত নাপাইচন্ডি-এর উদ্যোগে গরিব, অসহায় ও অর্থনৈতিকভাবে দুর্বল মানুষের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩১ মে) সকালে উপজেলার চন্ডিপুর মডেল হাই স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ কার্যক্রমের উদ্বোধন করেন সংগঠনটির অ্যাডমিন ও যমুনা ব্যাংক পিএলসি-এর সহকারী ভাইস প্রেসিডেন্ট হাবিবুর রহমান।

ফ্রি মেডিকেল ক্যাম্পে ব্যাপক সংখ্যক রোগীর উপস্থিতি লক্ষ্য করা যায়। ক্যাম্পে মেডিসিন, শিশু, গাইনি, অর্থোপেডিক্স ও দন্ত বিভাগের পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

এছাড়া বিন্দু স্বেচ্ছাসেবী সংগঠন-এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের ব্যবস্থাও রাখা হয়, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

সংগঠনটির অ্যাডমিন হাবিবুর রহমান বলেন, “এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো গরিব, অসহায় ও অর্থনৈতিকভাবে দুর্বল মানুষের দোরগোড়ায় বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া। আর্থিক সংকটের কারণে যারা উন্নত চিকিৎসা নিতে পারেন না, তাদের জন্য এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও জানান, এ কার্যক্রমে আলোকিত নাপাইচন্ডির ৬০ জন এবং বিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন। দিনব্যাপী প্রায় পাঁচ শতাধিক মানুষ এ ক্যাম্প থেকে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আখতারুজ্জামান ও মজনু মিয়া, সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল মোস্তাক সুমন, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম উজ্জ্বল, সহ-সাংগঠনিক সম্পাদক আল আমিন মিয়া ও রিপন মিয়াসহ অন্যান্য কার্যনির্বাহী সদস্যবৃন্দ।

স্থানীয়রা এ ধরনের মানবিক উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

আরও খবর