কালবের ট্রেজারার পদে নির্বাচিত হওয়ায় পীরগাছা উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মো. জিল্লুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সমিতির নেতৃবৃন্দ। মঙ্গলবার (১৯ মে) বিকেলে উপজেলা পরিষদ গেইট সংলগ্ন দোলনা রেস্টুরেন্টে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষক নেতারা তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান এবং তার সফলতা কামনা করেন।
এর আগে একই দিনে উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ শামসুদ্দোহা চঞ্চল, প্রধান শিক্ষক আব্দুল আউয়াল, মজনু মিয়া, শাহনুর আলম, প্রভাষক শেখ ফরিদ, সহকারী প্রধান শিক্ষক রফিকুল বারী, আজাদ হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
বক্তারা বলেন, মো. জিল্লুর রহমানের এ অর্জন পীরগাছার শিক্ষক সমাজের জন্য গর্বের বিষয়। তারা তার নতুন দায়িত্ব সফলভাবে পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।
ইউএনও জায়িদ ইমরুল মোজাক্কিন উপজেলার শিক্ষার সার্বিক খোঁজখবর নেন এবং শিক্ষা উন্নয়নে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি শিক্ষক সমাজের সহযোগিতা কামনা করেন এবং শিক্ষার মানোন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
৬ দিন ২ ঘন্টা ১৯ মিনিট আগে
৭ দিন ২ ঘন্টা ৩২ মিনিট আগে
৯ দিন ২ ঘন্টা ৩৫ মিনিট আগে
৯ দিন ৩ ঘন্টা ২০ মিনিট আগে
৯ দিন ৪ ঘন্টা ৩৯ মিনিট আগে
৯ দিন ১০ ঘন্টা ১৩ মিনিট আগে
১১ দিন ১ ঘন্টা ৪৪ মিনিট আগে
১২ দিন ২ ঘন্টা ৩২ মিনিট আগে