আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন

পীরগাছায় দক্ষিণ সুখানপুকুরে ৩১ সদস্যের মাদক প্রতিরোধ কমিটি গঠন

প্রতিরোধ কমিটি গঠন

রংপুরের পীরগাছায় দক্ষিণ সুখানপুকুরে ৩১ সদস্য বিশিষ্ট একটি মাদক প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) রাতে পীরগাছা সদর ইউনিয়নের দক্ষিণ সুখানপুকুরের জাহাঙ্গীর নেতার চাতাল চত্বরে এ কমিটি গঠন করা হয়।

স্থানীয় এলাকাবাসীর উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে পীরগাছা রেলওয়ে স্টেশন জামে মসজিদের খতিব মাওলানা মহিউদ্দিনকে সভাপতি এবং ব্যবসায়ী জাকির আহমেদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

কমিটির অন্যান্য পদে সহ-সভাপতি হিসেবে মজিবর রহমান, শফিকুল ইসলাম খান ও শাহ আলম; সহ-সাধারণ সম্পাদক হিসেবে জুয়েল মন্ডল, মাহবুবার রহমান, আব্দুল মান্নান ও আনোয়ার হোসেন নির্বাচিত হন।

কমিটি গঠনের আগে মাদক প্রতিরোধ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাওলানা মহিউদ্দিন এবং সঞ্চালনা করেন জাকির আহমেদ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মুহিব্বুল ইসলাম।

এছাড়াও বক্তব্য রাখেন সমাজসেবক জহির উদ্দিন, ময়েন উদ্দিন এবং ব্যবসায়ী মমিনুল ইসলাম মারুফ।

সভা শেষে নবগঠিত কমিটির উদ্যোগে মাদকবিরোধী শপথ গ্রহণ ও দোয়া অনুষ্ঠিত হয়। শপথ ও দোয়া পরিচালনা করেন কমিটির নবনির্বাচিত সভাপতি মাওলানা মহিউদ্দিন।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, এই কমিটি গঠনের মাধ্যমে এলাকায় মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি পাবে এবং সামাজিক প্রতিরোধ আরও জোরদার হবে।

আরও খবর