নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

গোয়ালন্দে অনুর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

গোয়ালন্দে অনুর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ
গোয়ালন্দে অনুর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ 



রাজবাড়ীর গোয়ালন্দে উজানচর ইউপির নতুন পাড়ায় অনুর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জানুয়ারি) আলোর দিশারী ক্লাবের আয়োজনে বিকেল ৪ টায় গোয়ালন্দ উজানচর ৪ নং ওয়ার্ড নতুন পাড়া মাঠে এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

ফাইনালে মিজান-সবুজ স্মৃতি সংঘ, পৌর জামতলা ৪-২ গোলে নুর আলম ফুটবল একাদশ, নতুন পাড়াকে পরাজিত করে চ‍্যাম্পিয়ন হয়। 

টুর্নামেন্ট ফাইনাল খেলায় ভালো খেলা প্রদর্শন করে ম‍্যান অব দ‍্যা ম‍্যাচ নির্বাচিত হন চ‍্যাম্পিয়ন দলের নাইম, সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান রানার আপ দলের নুর আলম, ম‍্যান অব দ‍্যা সিরিজ নির্বাচিত হন স্বাধীন একাদশের আব্দুল্লাহ্, সেরা গোলকিপার নির্বাচিত হন রানার আপ দলের সৌরভ।

ফাইনাল খেলা পরিচালনা করেন গোয়ালন্দ ফুটবল একাডেমীর পরিচালক ও কোচ আলমগীর হোসেন আলম।

ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিস লিমিটেডের পরিচালক মো. সেলিম মুন্সী। 

ফাইনাল খেলাটি উদ্বোধন করেন গোয়ালন্দ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর প‍্যানেল মেয়র নাসির উদ্দিন রনি।

আলোর দিশারী ক্লাবের সাধারণ সম্পাদক ও টুর্নামেন্টের আহবায়ক মো. জাহিদ সরদারের সঞ্চালনায় ক্লাবের সভাপতি মো. উজ্জ্বল শেখের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ বাজারের ব‍্যবসায়ী রুহুল আমীন লাল, গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের সভাপতি মো. সিরাজুল ইসলাম চানমিয়া, গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহমেদ সজল, সাধারণ সম্পাদক আকাশ সাহা, গোয়ালন্দ ফুটবল একাডেমীর সাংগঠনিক সম্পাদক ও গোয়ালন্দ বাজারের বিশিষ্ট ব‍্যবসায়ী হুমায়ুন আহমেদ প্রমুখ।


ফাইনাল খেলার প্রধান অতিথি মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিস লিমিটেডের পরিচালক মো. সেলিম মুন্সী বলেন, গোয়ালন্দে এরকম চমৎকার আয়োজনের ধারাবাহিকতা থাকা উচিৎ। খেলোয়াড়দের মোবাইল গেম, ইন্টারনেটের অপ-ব‍্যবহার থেকে দূরে রাখতে ও পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করা উচিৎ। তিনি আরও বলেন, মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিস লিমিটেড সবসময়ই খেলাধুলার পাশে থাকবে। গোয়ালন্দের সব স্থানেই যেকোনো খেলার আয়োজনে সবসময় পাশে থাকবো। আলোর দিশারী ক্লাবকে এমন আয়োজনের সাধুবাদ জানাই। 

টুর্নামেন্টের আহবায়ক ও আলোর দিশারী ক্লাবের সাধারণ সম্পাদক মো. জাহিদ সরদার বলেন, এমন একটি টুর্নামেন্ট সফলভাবে শেষ করতে সার্বিকভাবে সহযোগিতা করায় মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিস লিমিটেডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আরও খবর