নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মাজার জিয়ারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন একই পরিবারের ৪ সদস্য।

পটুয়াখালীর গলাচিপা উপজেলার একই পরিবারের চার সদস্য মাজার জিয়ারত গিয়ে ফিরলেন লাশ হয়ে। নিহতের বাড়িতে চলছে শোকের মাতম। লাশ এসে পৌঁছানোর আগেই নেয়া হচ্ছে দাফনের প্রস্তুতি। কেউ কাটছেন বাঁশ আবার কেউ করছেন দাফনের জায়গা নির্ধারণ। নিহতদের বাড়িতে জমছে স্থানীয় মানুষদের ভিড়। নিহত দুই ভাইয়ের মায়ের বুক ফাটা কান্নায় ভাড়ি হয়ে উঠেছে পরিবেশ।‌

বৃহস্পতিবার(২মে) রাত আড়াইটার দিকে সিলেট হযরত শাহজালাল মাজার জিয়ারত করে প্রাইভেটকারে করে ফেরার পথে হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর হরিতলা এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ সদস্য সহ মোট ৫জন নিহত হয়। নিহতরা হলেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার গলাচিপা সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মৃত্যুঃ মৌজে আলী মৃধ্যার  ছেলে জামাল মিয়া, তার স্ত্রী কামরুন্নাহার,ছেলে মোঃ অনন্ত ও নিহত জামালের ছোট ভাই এনামুল খোকন মিয়া।

নিহত জামাল ও এনামুলের মা হালিমা বেগম জানান, তার নাতির মানতের জন্য জামাল তার স্ত্রী খোকন নাতিকে নিয়ে সিলেট মাজারে গিয়ে ছিলো। রাত ৯টার সময় তার সাথে ফোনে কথা হয়েছে। এরপর হঠাৎ নাতি সহ সবার নিহতের খবর পান।


নিহত জামালের মামা সোনা মিয়া বলেন, সবার লাশের পোস্টমর্টেম করা হয়ে গেছে। লাশ নিয়ে হবিগঞ্জ থেকে লাশবাহী অ্যাম্বুলেন্স রওনা হয়েছে।  ভোর ৫টা থেকে ৬টার মধ্যে এসে পৌঁছবে। আগামীকাল সকাল দশটায় জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

আরও খবর
গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

১৮ দিন ৯ ঘন্টা ৭ মিনিট আগে