নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আসছে ঈদুল-আযহা; প্রস্তুত সমুদ্র সৈকত কুয়াকাটা

পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে প্রস্তুত রাখা হয়েছে পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকত। কোরবানির ঈদের ৫ দিনের ছুটিকে ঘিরে কুয়াকাটায় আগত অসংখ্য পর্যটকদের সেবা ও নিরাপত্তার কথা ভেবে গত (২৫) জুন থেকে ২ জুলাই পর্যন্ত ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহন করা হয়েছে। কুয়াকাটা পর্যটন এলাকায় অবস্থিত হোটেল মোটেল,রিসোর্টে সিসি ক্যামেরা নজরদারিসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার ড. আশরাফুর রহমান। 

এছাড়াও কুয়াকাটা পর্যটন এলাকায় নির্বিঘ্নে চলাচলের জন্য ট্যুরিস্ট পুলিশ কর্তৃক ট্রাফিক নিয়ন্ত্রন ব্যবস্থা গ্রহন করা হয়েছে। সৈকতে পর্যটকদের নির্বিঘ্ন নিরাপত্তা নিশ্চিতে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে বিশেষ নজরদারিতে থাকবে পুলিশ।

সমুদ্র সৈকত কুয়াকাটা এলাকার ব্যাবসায়ীরা জানান, দর্শনার্থী বেশি হলে তারা ব্যাবসায় লাভবান হবেন, তবে গত ঈদের চেয়ে এই ঈদে দর্শনার্থী বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে মনোরম পরিবেশে রয়েছে সমুদ্র সৈকত কুয়াকাটা তবে বর্ষা থাকলে কিছুটা সমস্যা হতে পারে। এছাড়া দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তার জন্য রয়েছেন স্থানীয় ট্যুরেস্ট পুলিশ। 


কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় ট্যুরিস্ট পুলিশ সিসি ক্যামেরার মাধ্যমে বিশেষ নজরদারী ব্যবস্থাও গ্রহন করেছেন। আগত পর্যটক দর্শনার্থীরা সমুদ্রে গোসলে নেমে যাতে কোন অনাকাঙ্খিত ঘটনার  শিকার না হয় এজন্য উদ্ধারকারী দলও প্রস্তুত রাখা হয়েছে। পর্যটন এলাকায় অপরাধ নিয়ন্ত্রনে চেকপোষ্ট ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যটকদের হয়রানী রোধে স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় ও সচেতনতামূলক কার্যক্রম হাতে নেয়া হয়েছে। ট্যুরিস্ট পুলিশ হেল্পডেক্সে লস্ট এন্ড ফাউন্ড বক্সের মাধ্যমে পর্যটকদের হারানো মালামাল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর, ফায়ার সার্ভিস ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সাথে সমন্বয় করে জরুরী অবস্থা মোকাবেলায় ব্যবস্থা নেয়া হবে।


অপরদিকে মটর সাইকেল, ক্যামেরাম্যান, অটোরিকশা, অটোভ্যান চালক কতৃক পর্যটক হয়রানি বন্ধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশ সুপার ড. আসরাফুর রহমান।পর্যটন স্পট সমূহে অতিরিক্ত ট্যুরিস্ট পুলিশ সদস্য মোতায়েন করা থাকবে। পর্যটকরা যেকোন প্রয়োজনে ট্যুরিস্ট পুলিশ এর হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারবেন হট লাইন নাম্বার: ০১৮৮৭-৮৭৮৭৮৭ ও ০১৩২০-২২২২২২ যোগাযোগ করে আপনার অভিযোগ এবং সহযোগিতা নিতে পারবেন।

আরও খবর
গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

১৮ দিন ১১ ঘন্টা ৪৫ মিনিট আগে