তুরস্কের ফার্স্ট লেডির সাথে জুবাইদা রহমানের সাক্ষাৎ আন্তালিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে এরদোয়ানের বৈঠক ব্যস্ততার ফাঁকে পরিবার নিয়ে নীলাচলে সাংবাদিক সাইফুল ইসলাম রাজধানীর শ্যামলিতে বাসে আগুন দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে শ্রীমঙ্গলে ছাত্রদলের সাইকেল শোডাউন ও প্রতিবাদ মিছিল দু-একটা ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছা সদর ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইদ্রিস আলীর মতবিনিময় সভা আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়ানোর অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ আশাশুনিতে ইএসডিও-রিচ প্রকল্পের লোকাল লেভেল ডিসেমিনেশন অনুষ্ঠিত শ্যামনগরে সোনালী ব্যাংকের শাখায় এটিএম এন্ড সিআরএম বুথ উদ্বোধন রাজবাড়ীর পাংশায় মাদক ও অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭ জনের কারাদণ্ড, জরিমানা রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ ছাত্রলীগের এক সক্রিয় কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে পদ্মার এক ইলিশ বিক্রি হলো ১৪ হাজার ৫২০ টাকায় ককটেল বিস্ফোরণ ও ঝটিকা মিছিলের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ পবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস উদযাপন শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় লাখাইয়ে মডেল মসজিদ এর সীমানা প্রাচীর নির্মান ও এর নকশা অনুমোদন। লোহাগাড়ায় জানে আলমের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার ‎সিরাজগঞ্জে ছাত্রলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে সোপর্দ

লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ

নাটোরের লালপুরে বাল্যবিয়ে, যৌন হয়রানি ও পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) ভূমিহীন সংগঠনের বাল্যবিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধ কমিটির কিশোরী-কিশোর দলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সাইকেল র‍্যালিটি লালপুরের আড়বাব ইউনিয়নের সালামপুর উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে মিল্কিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় পর্যন্ত যায়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা বাল্যবিয়ে, যৌন হয়রানি ও পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে বিভিন্ন সচেতনতামূলক বার্তা তুলে ধরেন। এ উপলক্ষে আড়বাব ইউনিয়ন পরিষদের সামনে বক্তব্য দেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোখলেসুর রহমান। যৌন হয়রানি ও বাল্যবিয়ে প্রতিরোধ কমিটির আহ্বায়ক আয়েশা সোহাগী জয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিজেরা করি রাজশাহী বিভাগীয় সমন্বয়ক পবিত্র সরকার, বাগাতিপাড়া অঞ্চল সমন্বয়কারী জাহাঙ্গীর আলম এবং লালপুর অফিসের সংগঠক রিনা মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। পরে মিল্কিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কিশোরী-কিশোরীদের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। যৌনহয়রানি ও বাল্যবিয়ে প্রতিরোধ কমিটির আহ্বায়ক আয়েশা সোহাগী জয়া জানান, বাল্যবিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধের পাশাপাশি কিশোর-কিশোরীদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং সামাজিক দায়বদ্ধতা বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Tag
আরও খবর