তুরস্কের ফার্স্ট লেডির সাথে জুবাইদা রহমানের সাক্ষাৎ আন্তালিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে এরদোয়ানের বৈঠক ব্যস্ততার ফাঁকে পরিবার নিয়ে নীলাচলে সাংবাদিক সাইফুল ইসলাম রাজধানীর শ্যামলিতে বাসে আগুন দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে শ্রীমঙ্গলে ছাত্রদলের সাইকেল শোডাউন ও প্রতিবাদ মিছিল দু-একটা ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছা সদর ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইদ্রিস আলীর মতবিনিময় সভা আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়ানোর অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ আশাশুনিতে ইএসডিও-রিচ প্রকল্পের লোকাল লেভেল ডিসেমিনেশন অনুষ্ঠিত শ্যামনগরে সোনালী ব্যাংকের শাখায় এটিএম এন্ড সিআরএম বুথ উদ্বোধন রাজবাড়ীর পাংশায় মাদক ও অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭ জনের কারাদণ্ড, জরিমানা রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ ছাত্রলীগের এক সক্রিয় কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে পদ্মার এক ইলিশ বিক্রি হলো ১৪ হাজার ৫২০ টাকায় ককটেল বিস্ফোরণ ও ঝটিকা মিছিলের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ পবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস উদযাপন শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় লাখাইয়ে মডেল মসজিদ এর সীমানা প্রাচীর নির্মান ও এর নকশা অনুমোদন। লোহাগাড়ায় জানে আলমের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার ‎সিরাজগঞ্জে ছাত্রলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে সোপর্দ

সিংড়ায় ১১ বিঘা ধানী জমি কেটে পুকুর খননের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা


নাটোরের সিংড়া উপজেলায় চলনবিলের আবাদি জমি কেটে পুকুর খননের অভিযোগ উঠেছে। উপজেলার ২ নম্বর ডাহিয়া ইউনিয়নের আয়েশ গ্রামে আনুমানিক ১১ বিঘা ধানী জমিতে ভেকু (এক্সকাভেটর) দিয়ে পুকুর খনন করা হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এতে কৃষিজমির শ্রেণি পরিবর্তন, ফসল উৎপাদন এবং এলাকার কৃষি পরিবেশ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।


স্থানীয় সূত্রে জানা যায়, সিংড়া-বারুহাস সড়কসংলগ্ন আয়েশ গ্রামে মোজাম্মেলের বাড়ির দক্ষিণ পাশে এই খননকাজ চলছে। অভিযোগ অনুযায়ী, জমির মালিক হায়দার মোল্লা গং। আর খননকাজে ব্যবহৃত ভেকুর মালিক হামিদুল। তাঁর বাড়ি উপজেলার বিয়াশ চকপাড়া গ্রামে বলে জানা গেছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ধান চাষের উপযোগী জমি কেটে পুকুর তৈরি করা হলে ভবিষ্যতে ওই জমিতে আগের মতো ফসল উৎপাদনের সুযোগ কমে যেতে পারে। পাশাপাশি অপরিকল্পিতভাবে পুকুর খননের ফলে জমির স্বাভাবিক পানি নিষ্কাশনব্যবস্থা ও আশপাশের কৃষিজমিতে প্রভাব পড়ার আশঙ্কাও রয়েছে।


স্থানীয় কৃষকরা জানান, চলনবিল এলাকার মানুষের জীবিকা ও স্থানীয় অর্থনীতির একটি বড় অংশ কৃষির ওপর নির্ভরশীল। ধানসহ বিভিন্ন ফসল উৎপাদনের জন্য এ অঞ্চলের আবাদি জমি গুরুত্বপূর্ণ। এ অবস্থায় কৃষিজমি কেটে পুকুর খনন অব্যাহত থাকলে দীর্ঘমেয়াদে কৃষিজমির পরিমাণ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।


উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত জানান, আবাদী জমি কেটে পুকুর খননের সুযোগ নাই। বিষয়টি জানা ছিলো না।  প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Tag
আরও খবর