বুধবার ৩০ সেপ্টেম্বর ২০২৬ বিক্রয় ও বিতরণ বিভাগ, বিউবো, ত্রিশাল, ময়মনসিংহ এর আওতাধীন পোড়াবাড়ি ফিডারের কান্দানিয়া ও মঠবাড়ি এলাকায় অটোগ্যারেজ ও ব্যাটারি চার্জিং স্থাপনায় অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে উক্ত এলাকার বিভিন্ন অটোগ্যারেজ ও ব্যাটারি চার্জিং স্থাপনার বিদ্যুৎ মিটার ও সংযোগসমূহ সরেজমিনে পরীক্ষা করা হয়। এ সময় মোট চারটি অবৈধ বিদ্যুৎ সংযোগ শনাক্ত করা হয়। অবৈধ সংযোগসমূহ বিচ্ছিন্ন করার পাশাপাশি অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারে ব্যবহৃত মিটার ও সংশ্লিষ্ট বৈদ্যুতিক মালামাল জব্দ করা হয়। এ বিষয়ে বিধি মোতাবেক মামলা দায়ের ও জরিমানা আদায়ের প্রক্রিয়া চলমান রয়েছে।
১ দিন ১২ ঘন্টা ৫২ মিনিট আগে
১ দিন ১৩ ঘন্টা ৫৪ মিনিট আগে
২ দিন ৯ ঘন্টা ২০ মিনিট আগে
২ দিন ১৭ ঘন্টা ১৯ মিনিট আগে
২ দিন ২২ ঘন্টা ৩৫ মিনিট আগে
৩ দিন ১৯ ঘন্টা ৩৪ মিনিট আগে
৪ দিন ১৮ ঘন্টা ১৬ মিনিট আগে
৫ দিন ১৮ ঘন্টা ৪১ মিনিট আগে