|
Date: 2026-10-01 02:38:30 |
বুধবার ৩০ সেপ্টেম্বর ২০২৬ বিক্রয় ও বিতরণ বিভাগ, বিউবো, ত্রিশাল, ময়মনসিংহ এর আওতাধীন পোড়াবাড়ি ফিডারের কান্দানিয়া ও মঠবাড়ি এলাকায় অটোগ্যারেজ ও ব্যাটারি চার্জিং স্থাপনায় অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে উক্ত এলাকার বিভিন্ন অটোগ্যারেজ ও ব্যাটারি চার্জিং স্থাপনার বিদ্যুৎ মিটার ও সংযোগসমূহ সরেজমিনে পরীক্ষা করা হয়। এ সময় মোট চারটি অবৈধ বিদ্যুৎ সংযোগ শনাক্ত করা হয়। অবৈধ সংযোগসমূহ বিচ্ছিন্ন করার পাশাপাশি অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারে ব্যবহৃত মিটার ও সংশ্লিষ্ট বৈদ্যুতিক মালামাল জব্দ করা হয়। এ বিষয়ে বিধি মোতাবেক মামলা দায়ের ও জরিমানা আদায়ের প্রক্রিয়া চলমান রয়েছে।
© Deshchitro 2024