কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

অতিরিক্ত ভাড়া আদায়ে সুপারভাইজারকে জরিমানা,যাত্রীদের টাকা ফেরত


 বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে মাগুরার  শ্রীপুরে একটি বাসে অভিযান চালিয়ে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়াও ফেরত দেওয়া হয়েছে।

সোমবার (৩০ মার্চ) উপজেলার শ্রীকোল বাজার এলাকায় ঢাকাগামী বাসে এ অভিযান পরিচালনা করা হয়।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম উপজেলার শ্রীকোল বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এ সময় ঝিনাইদহের শৈলকুপা থেকে ছেড়ে আসা শৈলকুপা ডিলাক্স নামের একটি বাসে জনপ্রতি ৮০০ টাকা ভাড়া নেওয়া হচ্ছিল এবং টিকিটে মূল্য  লেখার স্থান ফাকা রাখা হয়েছে।  এসব অভিযোগে বাসটির সুপারভাইজারকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।


উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল ইসলাম দৈনিক দেশচিত্র কে বলেন, ঢাকাগামী শৈলকুপা ডিলাক্স বাসের যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নেওয়া হচ্ছিল এবং যাত্রীদের ক্রয়করা  টিকিটে  ভাড়া উল্লেখ না করায়  এ কারণে বাসটির  সুপারভাইজারকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং যাত্রীদের অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হয়েছে।

Tag
আরও খবর