কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

শ্রীপুরে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে মানববন্ধন


মাগুরা জেলা যুবদলের অন্যতম সদস্য মিরান হত্যা মামলার মূল আসামিদের রক্ষা করতে ও এই চাঞ্চল্যকর হত্যা মামলা অন্য দিকে ধাবিত করতে শ্রীপুর উপজেলার বিএনপিসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীদেরকে হয়রানি মূলক মামলায় আসামি করার অভিযোগ তুলে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে এলাকাবাসী, ইউনিয়ন ও শ্রীপুর থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। 


রবিবার (১৩ এপ্রিল) বেলা ১২ টায় আলহাজ্ব আলতাফ হোসেন মহিলা কলেজের সামনে থেকে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের হয়ে শ্রীপুর বাসস্ট্যান্ডে এসে মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহন করে। 


মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদরুল আলম হিরো, সাবেক উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সদস্য মোঃ আশরাফুল আলম জোয়ার্দার, থানা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মুন্সী রেজাউল ইসলাম, সব্দালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সহ-সভাপতি মিয়া মোঃ সমিরুল ইসলাম, থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ মজুমদার,  সাবেক সব্দালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শরিফুল ইসলাম সাচ্ছু, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহ আলম তুফান।উপজেলা ছাত্রদল আহ্বায়ক মুন্সী ইয়াছিন আলী সোহেল প্রমুখ। 


বক্তারা বলেন, মাগুরা জেলা যুবদলের অন্যতম সদস্য মিরান হত্যা মামলার মূল আসামিদের রক্ষা করতে এই চাঞ্চল্যকর হত্যা মামলা অন্য দিকে ধাবিত করতে শ্রীপুর উপজেলার বিএনপি সহ অন্যান্য দল মতের নেতাকর্মীদের হয়রানি মূলক মামলায় আসামি করা হয়েছে। আমরা সবাই এর সঠিক তদন্ত চাই। মূল আসামিদের সর্বোচ্চ শাস্তি চাই কিন্তু যাদেরকে প্রতিহিংসামূলক হয়রানিমূলক মামলায় আসামী করা হয়েছে তাদের নাম প্রত্যাহার করার দাবিতে এলাকাবাসী, ইউনিয়ন ও শ্রীপুর বিএনপি ও অঙ্গসংগঠনের মানববন্ধন।  


উল্লেখ্য, শ্রীপুর উপজেলার নাকোল এলাকায় ঈদের আগের দিন (৩০ মার্চ) রাতে জেলা যুবদলের সদস্য মিরান হোসেন মল্লিক (৪৩) প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে ঢাকা নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। সেখানেই চিকিৎসারত অবস্থায় ৬ দিন পর শনিবার (৫ এপ্রিল) রাতে তিনি মারা যান।


Tag
আরও খবর