কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

মহম্মদপুরে ভোক্তা অভিযানে দুই প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা


মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা বাজার এলাকায় ভ্রাম্যমাণ অভিযানে ৫ দোকান মালিককে আর্থিক জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,  মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।


আজ বৃহস্পতিবার (২০ই মার্চ) বেলা ১১.৩০টা থেকে ২.৩০টা পর্যন্ত পরিচালিত অভিযানে দই মিষ্টি, তেল,কসমেটিকস, কাপড়ের দোকান, মুরগি, ফলের দোকান, সবজি, মুদিদোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়।

অভিযানের সময় নহাটা বাজারের মেসার্স বাদশা  মিষ্টান্ন ভান্ডার নামক প্রতিষ্ঠানে তদারকিতে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে দই মিষ্টিসহ বিভিন্ন খাদ্য পণ্য তৈরি করতে দেখা যায়। যত্রতত্র অস্বাস্থ্যকরভাবে খাবার খোলা রাখা, কর্মচারীদের নাই কোন স্বাস্থ্যবিধি, দই মিষ্টির মধ্যে পরে আছে পোকা, মশা-মাছি। অস্বাস্থ্যকরভাবে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণ করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো: মনিরুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়।


এছাড়া অপর একটি প্রতিষ্ঠান মেসার্স ফাতেমা বস্ত্রালয় এন্ড কসমেটিকস এ তদারকিতে অবৈধ বিদেশি পণ্য বিক্রয় করা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করার অপরাধে মালিক মো: আলমগীর কবিরকে ৪৫ ও ৫১ ধারায় ২৫,০০০/- টাকা জরিমানা করা হয় এবং সবাইকে ভবিষ্যতে এধরণের আইন অমান্যকারী কার্যকলাপ না করার ব্যাপারে সতর্ক করা হয়।


অভিযানে ০২টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে মোট ৭৫,০০০/- টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে মুরগী, সবজি বাজার, তরমুজ, ফলসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় সবাইকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মুল্যতালিকা প্রদর্শন ও ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। কেউ যেন রমজান মাসে অযৌক্তিকভাবে পণ্যের দাম বৃদ্ধি না করে সে বিষয়ে সতর্ক করা হয় এবং সবাইকে নির্দেশনা দেওয়া হয়।



সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা কৃষি বিপণন অফিসের কর্মকর্তা মো: আলমগীর হোসেন ও মাগুরা জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।



Tag
আরও খবর