কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

শ্রীপুর সার পাচারকালে ৪০ বস্তা সার আটক, ভ্রাম্যমান আদালতে জরিমানা

শ্রীপুর উপজেলার সরইনগর গ্রাম থেকে রোববার দুপরে পাচারকৃত ৪০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে। শ্রীপুর উপজেলার কৃষকদের জন্য বরাদ্ধকৃত সার অবৈধভাবে পার্শ্ববর্তী শৈলকুপা উপজেলার হাটফাজিলপুর বাজারে পাচারকরার দায়ে ভ্রাম্যমান আদালতে বাবু (৪৫) ও বাচ্ছু মিয়া (৪৮) নামে দুইজন পাচারকারীকে ১৫’হাজার টাকা জরিমানা করা হয়েছে।


এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার শ্রীকোল ইউনিয়নের প্রসিদ্ধ খামারপাড়া বাজারের খুচরা সার ব্যবসায়ী বাবুসহ বিভিন্ন অসাধু সার ব্যবসায়ীগণ সরকার অনুমোদিত

বিসিআইসি সার পরিবেশকদের কব্জায় নিয়ে তাদের নিকট থেকে ন্যায্যমূল্যে সার কিনে অধিক লাভের আশায় এই এলাকার সার পার্শ্ববর্তী শৈলকুপা উপজেলার বিভিন্ন বাজারের অসাধু ব্যবসায়ীদের নিকট দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছিল। একইভাবে রবিবার দুপরে শৈলকুপা উপজেলার হাটফাজিলপুর বাজারের সার ব্যবসায়ী বাচ্ছু মিয়া শ্রীপুর উপজেলার খামারপাড়া বাজারের সার ব্যবসায়ী বাবু মিয়ার দোকান থেকে ৪০ বস্তা ডিএপি সার কিনে ইঞ্জিনচালিত নসিমন বোঝায় করে পার্শ্ববর্তী শৈলকুপা উপজেলার হাটফাজিলপুর বাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল । পথিমধ্যে শ্রীকোল বাজারে পার্শ্ববর্তী সরইনগর গ্রামের মাঝামাঝি পৌঁছালে সাংবাদিকদের সহযোগিতায় স্থানীয় লোকজন সার বোঝায় নসিমন গাড়ীটি আটকে দেয়। সংবাদ পেয়ে শ্রীপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সালমা জাহান নিপা সঙ্গীয় উপ-সহকারি কৃষি কর্মকর্তা রুহুল আমিন, মনোজ কুমার ও বোরহান উদ্দিনকে সাথে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে সারসহ গাড়িটি জব্দ করেন। পরে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জীর নির্দেশে সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাস ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধভাবে সার পাচারের অভিযোগে সার বিক্রেতা বাবুকে ৫ হাজার টাকা ও সার বিক্রেতা বাচ্ছুকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত সার সরকার অনুমোদিত বিসিআইসি সার পরিবেশকদের মাধ্যমে ন্যায্যমূল্যে বিক্রি করে সরকারি রাজকোষে জমা দেওয়ার নির্দেশ দেন।


এবিষয়ে শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা


কৃষিবিদ সালমা জাহান নিপা বলেন, উপজেলার বিসিআইসি সার ডিলারদের সাথে বৈঠক করে তাদেরকে সতর্কবার্তা দেওয়া হয়েছে যাতে করে

কোন প্রকার সার পাচার না হয়। আর কৃষকদের চাহিদাপূরণ এবং সার পাচাররোধে উপ-সহকারি কৃষি কর্মকর্তাগণ সার্বক্ষনিক মাঠে থেকে কাজ করবে। সার নিয়ে কোন প্রকার অসদুপায়

অবলম্বন করলে কোন পরিবেশককেই ছাড় দেওয়া হবে না।

Tag
আরও খবর