কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

শ্রীপুরের শহিদ ফরহাদের পরিবারের পাশে চবি’র শিক্ষক-শিক্ষার্থীরা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফরহাদ হোসেনের কবর জিয়ারত ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বিভাগটির শিক্ষক ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে শ্রীপুর উপজেলার রায়নগর গ্রামে শহিদ ফরহাদের কবর জিয়ারত ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন বিভাগের ৫ শিক্ষকসহ ৭০ শিক্ষার্থী। গত ৪ আগস্ট নিজ জেলা মাগুরা সদরে আন্দোলনে শহীদ হন ফরহাদ।
এ সময় উপস্থিত ছিলেন, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, অধ্যাপক জামালুল আকবর চৌধুরী, অধ্যাপক ড. আনন্দ বিকাশ চাকমা, সহকারী অধ্যাপক গোলাম কুদ্দুস লাভলু, প্রভাষক নুরুল হামিদ কানন। ইতিহাস বিভাগের পক্ষ থেকে ফরহাদের পরিবারকে নগদ আর্থিক সহযোগিতা দেয়া হয়।
শহিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম বলেন, ফরহাদের সঙ্গে লাইব্রেরিতে দেখা হতো। আমি তাকে চিনতাম। সে ছিল নম্র ও ভদ্র। আমরা আজ ইতিহাস বিভাগের পক্ষ থেকে সহকর্মী ও আমার বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের নিয়ে এসেছি তার পরিবারের খোঁজ নিতে। আমাদের বিভাগের সিলেবাস তার নামে উৎসর্গ করা হয়েছে। তার এই আত্মত্যাগ আমরা যেন কখনো না ভুলে যাই।

Tag
আরও খবর