নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মাদারীপুর, ডাসারে ইতালি নেওয়ার কথা বলে নির্যাতনের স্বীকার সোহেল মাতুব্বর।

মাদারীপুর, ডাসারে ইতালি নেওয়ার কথা বলে নির্যাতনের স্বীকার সোহেল মাতুব্বর।


মোঃমানিক তালুকদারঃ  কালকিনি ও ডাসার 

উপজেলা প্রতিনিধি। 


মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ব বনগ্রামের মনাই মাতুব্বরের ছেলে মোঃ সোহেল মাতুব্বরকে ইতালি নেয়ার কথা বলে লিবিয়া নিয়ে নির্মম নিযার্তনের অভিযোগ উঠেছে একই গ্রামের লতিফ বেপারীর ছেলে দালাল মোঃ অলিল বেপারীর বিরুদ্ধে।

এ ব্যাপারে ভুক্তভোগী পরিবার আজ শনিবার সকালে ডাসার উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।

ভুক্তভোগী সোহেল মাতুব্বর জানান,গত রমজান মাস থেকে প্রায় ১০ মাসে বিভিন্ন মেয়াদে আমার কাছ থেকে সাড়ে ২২ লক্ষ টাকা নিয়েছে। লিবিয়ায় আমাকে গেমকরার কথা বলে তিনবার মাফিয়ার কাছে বিক্রি করে,আর নিযার্তন করে টাকা আদায় করে।

পরে আমার পরিচিত লোকের মাধ্যমে এক লক্ষ টাকার বিনিময় নির্মম নিযার্তন সহ্য করতে না পেরে দেশে ফিরে আসি। আমার মত এরকম আর চার-পাচ জন আছে,তারা এখনও লিবিয়ায় মাফিয়াদের হাতে বন্ধি রয়েছে। আমার পরিবার আজ দালাল অলিল বেপারী শেষ করে দিয়েছে। ভিটে মাটি যা ছিল,সব বিক্রি করে পরানটা নিয়ে বাড়ি ফিরছি।

আমার স্ত্রী, তিনটি মেয়ে নিয়ে আমি এখন মানবতার জীবন-যাপন করতেছি। সরকারের কাছে আবেদন অতিদ্রুত আমার টাকা ফেরত সহ দালাল অলিল ও তার শাশুড়ি মাহিনুর বেগম এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জোর দাবি জানাচ্ছি। আমি তাদের বিরুদ্ধে মামলা করব।

সোহেল মাতুব্বরের পিতা মনাই মাতুব্বর বলেন, আমার ছেলেকে আট লক্ষ টাকায় ইতালি পৌছে দেয়ার কথা বলে অলিল বেপারী ও তার শাশুড়ি মাহিনুর বেগম। পরে লিবিয়া নিয়ে আমার ছেলে সোহেলকে মাফিয়াদের কাছে বিক্রি করেন। পরে আমার ছেলের কোন সন্ধান পাইনা। হঠাৎ একদিন রাতে মোবাইলে ফোন আসলে,রিসিভ করে ছেলের কান্না শুনতে পাই এবং ওই পাশ থেকে বলে ছেলেকে বাচাতে চাইলে,আরও নয় লাখ পয়ত্রিশ হাজার টাকা দে। পরে ছেলেকে বাচাতে জায়গা জমি বিক্রি করে আবার টাকা দেই।

এমন করতে করতে পোলাটার জানঢা ফিরাই আনছি। তার আরেক জনের মারফতে এক লাখ দিয়া দেশে আনছি। এখন আমি বিচার চাই। আমার টাকা পয়সা ফেরত চাই,আমার প্রায় সাড়ে ২২ লাখ টাকা গেছে।


কালকিনি উপজেলা মৎসজীবী লীগের সহ সভাপতি মোঃ ওসমান সরদার বলেন,ঘটনা মমার্ন্তিক লোব লালসা দিয়া এই অলিল বেপারী অনেক লোককে নিঃস্ব করে ফেলছে,আমার ভাগ্নাও আছে,বার বার গেমে নিয়া টাকা নিছে। পরে এর আত্মীয় সজন কান্নাকাটি করে,আবার অলিলের বাড়ি গেছি। পরে এরা নেই নিছি,এরকম বলে। এক পযার্য় সোহেল জানটা বাচিয়ে দেশে ফেরত আসে।

এরকম বার বার জায়গা জমি বিক্রি করে টাকা দিয়া একেবারে নিঃস্ব হয়ে গেছে।


এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত দালালের শাশুড়ি মাহিনুর বেগম বলেন, আমার জামাই লোক ঠিক করে দিছে, এরা সবাই টাকা দিছে।  অলিল টাকা নেয়নি।


এ ব্যাপারে ডাসার থানার ওসি(তদন্ত)মোঃ মনজুরুল ইসলাম বলেন, আমরা এখনও অভিযোগ পাইনি,অভিযোগ পেলে অবশ্যই ব্যাবস্থা নিব।

Tag
আরও খবর