তুরস্কের ফার্স্ট লেডির সাথে জুবাইদা রহমানের সাক্ষাৎ আন্তালিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে এরদোয়ানের বৈঠক ব্যস্ততার ফাঁকে পরিবার নিয়ে নীলাচলে সাংবাদিক সাইফুল ইসলাম রাজধানীর শ্যামলিতে বাসে আগুন দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে শ্রীমঙ্গলে ছাত্রদলের সাইকেল শোডাউন ও প্রতিবাদ মিছিল দু-একটা ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছা সদর ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইদ্রিস আলীর মতবিনিময় সভা আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়ানোর অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ আশাশুনিতে ইএসডিও-রিচ প্রকল্পের লোকাল লেভেল ডিসেমিনেশন অনুষ্ঠিত শ্যামনগরে সোনালী ব্যাংকের শাখায় এটিএম এন্ড সিআরএম বুথ উদ্বোধন রাজবাড়ীর পাংশায় মাদক ও অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭ জনের কারাদণ্ড, জরিমানা রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ ছাত্রলীগের এক সক্রিয় কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে পদ্মার এক ইলিশ বিক্রি হলো ১৪ হাজার ৫২০ টাকায় ককটেল বিস্ফোরণ ও ঝটিকা মিছিলের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ পবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস উদযাপন শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় লাখাইয়ে মডেল মসজিদ এর সীমানা প্রাচীর নির্মান ও এর নকশা অনুমোদন। লোহাগাড়ায় জানে আলমের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার ‎সিরাজগঞ্জে ছাত্রলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে সোপর্দ

বেগম জিয়ার আসনের সাবেক সংসদ সদস্য ও ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছ

আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুনুর রশিদ আর নেই । রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৯ নভেম্বর) মধ্যরাতে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। ৭৭ বছর বয়সে পৃথিবী ছেড়ে যাওয়ার সময় প্রথিতযশা সংগঠন, স্ত্রী ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আবাহনী লিমিটেডের ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও অ্যাডমিনিস্ট্রেটর আশিক রায় চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেছেন, হারুন ভাই রাতে মারা গেছেন। আবাহনী ক্লাব প্রাঙ্গণে মঙ্গলবার বাদ জোহর তার জানাজা হবে। এরপর লক্ষ্মীপুরে দাফন করার কথা রয়েছে।


তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে আবাহনী লিমিটেড ও বিএসপিএসহ অনেকে সংগঠন। 


১৯৪৯ সালের ৩১ জানুয়ারি লক্ষ্মীপুরে জন্ম নেওয়া হারুনুর রশিদ ক্রীড়াঙ্গনে ‘হারুন ভাই’ নামেই বেশি পরিচিত। বাংলাদেশের ফুটবল ও ক্রীড়াঙ্গনের ইতিহাসের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িয়ে রয়েছে তার নাম। আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে স্বাধীনতার পর দেশের ফুটবলে নতুন অধ্যায় রচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।

আবাহনীর পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশনেও (বাফুফে) গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। পাঁচবার বাফুফের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি একাধিকবার নির্বাহী কমিটির সদস্য ছিলেন। ঢাকা মহানগর ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।


দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনেও ছিল তার পরিচিতি। ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নির্বাহী কমিটির সদস্য ছিলেন তিনি। দায়িত্ব পালন করেছেন ফিফার মিডিয়া কমিটিতেও। এএফসির গোল্ডেন অ্যাওয়ার্ডও পেয়েছেন এই সংগঠক।

ক্রীড়াঙ্গনে অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন জাতীয় ক্রীড়া পুরস্কার। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহসভাপতির দায়িত্বও পালন করেছেন। বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) থেকে পেয়েছেন সেরা সংগঠকের সম্মাননা। ২০২৩ সালে বিএসপিএর প্রথম কায়সার সিনহা সংগঠক পুরস্কারেও ভূষিত হন তিনি।

রাজনীতিতেও যুক্ত ছিলেন হারুনুর রশিদ। ১৯৯৬ সালে লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনে তিনি আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে দেশের ফুটবল ও ক্রীড়াঙ্গনে তার দীর্ঘ কর্মজীবনই তাকে বিশেষ পরিচিতি এনে দিয়েছে।

১৯৯৬ সালে সপ্তম সংসদ নির্বাচন তৎকালীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পাঁচটি আসনে নির্বাচন করেছিলেন। এর মধ্যে লক্ষ্মীপুর-২ আসনও ছিল। পরে তিনি ফেনী-১ আসন নিজের কাছে রেখে বাকিগুলো ছেড়ে দিলে লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনে হারুনুর রশিদ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচন করে এমপি হয়েছিলেন। সেই নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ।

Tag
আরও খবর