কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

কুষ্টিয়া দৌলতপুরের খাস মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্ণার নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় জাগ্রত করছে, বেড়েছে বিদ্যালয়ের সম্মান।

পলাশীর আম্রকানন থেকে মুজিবনগরের আম্রকানন ইতিহাসের পাতায় শোষণ, নির্যাতন আর অধিকার বঞ্চিত বাঙালির লড়ায়ের ইতিহাস। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই একমাত্র নেতা যিনি  মুক্তিপাগল জনতাকে মুক্তির স্বাদ দিয়েছিলেন।

বাঙ্গালি জাতির ভাষা ও স্বাধিকার আদায়ের জন্য যে আত্মত্যাগ তা বিশ্ব দরবারে বিরল। বঙ্গবন্ধু ও ৭১ এর চেতনায় নতুন প্রজন্মকে জাগ্রত করা এবং ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের "বাংলাদেশ ও বিশ্ব পরিচয়" পাঠকে সহজ, সরল ও মানসম্মত শিক্ষা সহায়ক করার কর্মপ্রয়াসে কুষ্টিয়া দৌলতপুরের খাস মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্ণার নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় অগ্রণী ভূমিকা রাখছে। 


বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি বঙ্গবন্ধুপ্রেমী অধ্যাপক মোঃ এহতেশাম বুলবুল সুমন দেওয়ান একজন মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিষয়ক গবেষক। তার নিজ মেধা দিয়ে এই মানসম্মত বঙ্গবন্ধু কর্ণারটি  প্রস্তুত করেছেন এবং এটি শিক্ষক ও ছাত্রছাত্রীদের মধ্যে মুক্তিযুদ্ধ সর্ম্পকে ব্যবহারিক চেতনায় অবদান রাখছে। বিদ্যালয়ের সভাপতি মহোদয় জানান, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদের অনেকেরই অজানা। মুক্তিযুদ্ধের  সঠিক তথ্য উপাত্ত নিয়ে চর্চার পরিবেশ থাকলেও পদ্ধতি ও প্রক্রিয়াগত কারনে শিক্ষার্থীদের শিখনফল সন্তোষজনক হচ্ছে না। এটি মানসম্মত করার জন্য আমি এটি সকল বাধা উপেক্ষা করে শিখনফলের দিকে দৃষ্টি রেখে দৃষ্টিনন্দন করে তৈরী করেছি।  


মথুরাপুর  মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আব্দুর রশিদ জানান, অন্যান্য বিদ্যালয়ের শিক্ষকগন এটি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং কর্ণারটি তৈরীতে আগ্রহী হচ্ছেন। তিনি আরো জানান, ৬ষ্ঠ থেকে ১০ ম শ্রেণির শিক্ষার্থীরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে দারুণভাবে উপকৃত হচ্ছে। সভাপতি মহোদয়ের দ্বায়িত্ব পাওয়ার পর বিদ্যালয়ের অনেক গুরুত্বপূর্ণ কাজ করে শিক্ষকদের আস্থা অর্জন করেছেন। আমার ও আমার বিদ্যালয়ের কাছে বঙ্গবন্ধু কর্ণার সভাপতি মহোদয়ের একটি শ্রেষ্ঠ উপহার। সভাপতি মহোদয়ের সততা ও কর্মপ্রয়াসে বিদ্যালয়টি নতুন ভাবে প্রাণ ফিরে পাচ্ছে।

Tag
আরও খবর

ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন

৪ দিন ৭ ঘন্টা ৫০ মিনিট আগে