নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কুলিয়ারচরে জনবসতি এলাকায় পোল্ট্রি ফার্ম নির্মাণ করে পরিবেশ দূষণের অভিযোগ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে জনবসতি এলাকায় পোল্ট্রি ফার্ম নির্মাণ করে পরিবেশ দূষণের অভিযোগ পাওয়া গেছে।


গত ৩১জুলাই বুধবার উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর কাঁচারীপাড়া গ্রামের মৃত মজলু মিয়ার ছেলে মো. আলী সোহেল (৩৮) উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করেন।


অভিযোগ সূত্রে জানা যায়, মো. আলী সোহেলের প্রতিবেশী মৃত মো. ফজলু মিয়ার ছেলে মো. বকুল মিয়া (৫০) লক্ষ্মীপর কাঁচারীপাড়া গ্রামে জনবসতিপূর্ণ এলাকায় পোল্ট্রি ফার্ম নির্মাণ করে বহুদিন ধরে পরিবেশ দূষণ করে আসছে। যার ফলে এলাকার পরিবেশ দিনদিন খারাপের দিকে যাচ্ছে। এছাড়া পরিবেশ দূষিত হচ্ছে মারাত্মকভাবে। যার প্রভাবে চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে আশেপাশের বসবাসকারী শিশু থেকে শুরু করে মধ্য বয়সীসহ বৃদ্ধ বয়সী সবাই। দূর্গন্ধের ফলে আশেপাশের বসবাসকারী সাধারণ মানুষের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। অসহনীয় দূর্গন্ধ ও পরিবেশ দূষিত হওয়ার ফলে ঐ এলাকায় প্রতিনিয়ত বাড়ছে ডায়রিয়া, আমেশা, জ্বর, কোষ্ঠকাঠিন্য ও শ্বাসকষ্টসহ নানান রোগব্যাধি। তাছাড়া পোল্ট্রি ফার্মটি আলী সোহেলের বসতি ঘরের সম্মুখে এবং বসত ঘরের সীমানা প্রাচীর নিয়ে হওয়ায় তার বৃদ্ধ মা সহ পরিবার নিয়ে স্বাভাবিক কাজকর্ম ও বসবাস করা অসম্ভব হয়ে দারিয়েছে বলে অভিযোগে উল্লেখ করেন আলী সোহেল। এভাবে পরিবেশ দূষণ চলতে থাকলে নিজের ভিটা বাড়ি ছেড়ে পরিবার নিয়ে অন্যত্র চলে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না বলে জানান তিনি। 


জনবসতি এলাকার ৫০০ গজ দূরত্বে মুরগি ও ডিম উৎপাদনের ফার্ম করার নিয়ম থাকলেও প্রতিবেশী বকুল মিয়া এসব নিয়ম-কানুন মানছেন না। এমনকি তার নিকট নেই পরিবেশ ছাড়পত্র ও প্রাণিসম্পদ অধিদফতরের রেজিস্ট্রেশন।


বসত বাড়ির আঙ্গিনায় পোল্ট্রি ফার্ম নির্মাণকালে জনদূর্ভোগ ও তাদের অসুবিধার কথা উল্লেখ করে গ্রামের ভিতর বসতি এলাকায় পোল্ট্রি ফার্ম নির্মাণ করতে বাঁধা নিষেধ করা সত্ত্বেও কোন ধরনের নিষেধ তোয়াক্কা না করে পোল্ট্রি ফার্ম নির্মাণ করে মুরগী পালন করছে মো. বকুল মিয়া। 


এর ফলে প্রতিনিয়তই ফার্ম পরিস্কার করার সময় ফার্মের মুরগী বিষ্ঠা ও ময়লার দূর্গন্ধযুক্ত পানি আলী সোহেলের বসত ঘরের আঙ্গিনা দিয়ে প্রবাহিত হওয়ার ফলে অনেক দূর্ভোগের শিকার হচ্ছেন আলী সোহেলের পরিবার। এমনকি এই দূর্ভোগের কথা বলতে গিয়ে একাধিকবার বিভিন্ন হুমকি ধামকির শিকার হতে হচ্ছে আলী সোহেল ও তার পরিবারকে। 


দূর্ভোগ থেকে পরিত্রাণ পেতে পোল্ট্রি ফার্মটি অন্যত্র সরিয়ে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ দাবী জানান তিনি।


এব্যাপারে অভিযুক্ত মো. বকুল মিয়ার সাথে যোগাযোগ করা হলে বসত বাড়ি সংলগ্ন মুরগীর ফার্ম নির্মাণ করার কথা স্বীকার করে তিনি বলেন, আলী সোহেল যা পারে তা করুক।


অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আলম বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর